Wednesday, July 29
গুগল-ফেসবুক-ইউটিউবে ডিবিআইডি ছাড়া বিজ্ঞাপন প্রচার বন্ধে নীতিমালা

গুগল-ফেসবুক-ইউটিউবে ডিবিআইডি ছাড়া বিজ্ঞাপন প্রচার বন্ধে নীতিমালা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’-এর পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত খসড়ার ওপর আগামী ৬ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ মানুষের সুনির্দিষ্ট মতামত আহ্বান করা হয়েছে। মতামত পর্যালোচনার পর চূড়ান্ত খসড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন দাপ্তরিক কর্মকর্তারা। জানা যায়, সংশোধিত নীতিমালায় ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) নিবন্ধন ছাড়া ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো কোনো বিদেশি ডিজিটাল প্ল্যাটফরম বা প্রতিষ্ঠান বাংলাদেশে অনলাইনে নতুন কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। একই সঙ্গে বিদেশি কোনো ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠান বাংলাদেশে পণ্য বা সেবা বিক্রি করতে চাইলে তাদের বাধ্যতামূলকভাবে ডিবিআইডি নিবন্ধন নিতে হবে এবং দেশের প্রচলিত ভ্যাট, আয়কর ও অন্যান্য সংশ্লিষ্ট আইন কঠোরভাবে...
পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত কিংবা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে গুরুত্ব দিতে হবে – প্রধানমন্ত্রী

পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত কিংবা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে গুরুত্ব দিতে হবে – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ রবিবার (২৬ জুলাই ২০২৬) সকালে ঢাকায় সেনাবাহিনী সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার, দক্ষ ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ অবদানের জন্য তিনি সেনাপ্...
অবৈধ ভিওআইপি সিম শনাক্ত – ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

অবৈধ ভিওআইপি সিম শনাক্ত – ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে (ভিওআইপি) ব্যবহৃত সিম শনাক্ত হওয়ায় দেশের চার মোবাইল অপারেটর- গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক এবং টেলিটককে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। ৮ হাজার ৬৮২টি সিম ব্যবহার করে এসব অপারেটরের অবৈধ ভিওআইপি ব্যবসার প্রমাণ পাওয়া গেছে। আগামী ১০ দিনের মধ্যে এই অর্থ পরিশোধের জন্য নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি’র পরিচালক সোহেল রানার সই করা নোটিশটি বেসরকারি তিন অপারেটরের সিইও ও রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের এমডিকে পাঠানো হয়েছে। নোটিশে দেখা গেছে, গ্রামীণফোনের ১৮৪টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় অপারেটরটিকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫ হাজার ৯৩৫টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে...
মন্ত্রীদের পুলিশ প্রটেকশন এসকর্ট প্রত্যাহার করেছে সরকার

মন্ত্রীদের পুলিশ প্রটেকশন এসকর্ট প্রত্যাহার করেছে সরকার

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শনিবার ২৫ জুলাই ডিএমপি সুত্রে জানা যায়, গত সপ্তাহে রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের জনবল ও যানবাহনের সংকট বিবেচনায় মন্ত্রিসভার ১৮ সদস্যের জন্য দেওয়া পুলিশের বিশেষ প্রোটেকশন এসকর্ট প্রত্যাহার করেছে সরকার। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় ৬ জ্যেষ্ঠ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার ক্ষেত্রে এই সুবিধা বহাল রাখা হয়েছে। প্রধানমন্ত্রীও নিজের নিরাপত্তা বহরের আকার ছোট করার সিদ্ধান্ত নেন। বর্তমানে মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী রয়েছেন। এসকর্ট প্রত্যাহার করা হলেও সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা আগের মতোই গানম্যান, হাউস গার্ড এবং ঢাকার বাইরে সফরকালে বিশেষ পুলিশি নিরাপত্তা পাবেন। আদেশ জারির দিন থেকেই ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিআইপি নিরাপত্তা কমানোর বিষয়ে পুলিশ সদর দপ্তরকে নির্দ...
ডিএমপির গোয়েন্দা জালে ৭০ কেজি গাঁজা

ডিএমপির গোয়েন্দা জালে ৭০ কেজি গাঁজা

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শনিবার (২৫ জুলাই) ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সূত্রে জানা যায়, গোয়েন্দাদের একটি দল সকাল ৬ টায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় মোড়ের উত্তর-পশ্চিম পার্শ্বে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান পরিচালনা করে মোঃ রমজান চৌধুরী (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে ৭০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত নীল রঙের একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ছবি : ডিএমপি নিউজ কামাল-২৫/ডিএসই-৭...
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যন্তরমন্তরে বিজয় উৎসব

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যন্তরমন্তরে বিজয় উৎসব

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দিল্লি : ভারতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) এক বিবৃতিতে জানায়, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও শিক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়াসহ বাকি দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। তাদের চার দফা দাবির মধ্যে একটি পূরণ হয়েছে। সংবাদমাধ্যম দ্যা হিন্দু জানিয়েছে, শিক্ষা মন্ত্রীর পদত্যাগের পর যন্তরমন্তরে লোক সমাগম আরো বাড়ছে। দলটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ উদযাপনের একটি ভিডিও প্রকাশ করে লিখেছে, ‘গণতন্ত্রের জয় হয়েছে।’ এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়ায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে, আপনি যদি ভয় না পান, এই সরকারের সামনে মাথা নত না করেন, তাহলে যে কারও পদত্যাগ আদায় করা সম্ভব। গণতন্ত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’ ডেস্ক-রিপোর্ট/ডিএসই-৭...
বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চাই – প্রধানমন্ত্রী

বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চাই – প্রধানমন্ত্রী

জাতীয়, তথ্যপ্রযুক্তি, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী তারেক রহমানঢাকা : শনিবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নভোথিয়েটারে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। বিনিয়োগবান্ধব নীতি, কর সুবিধা, বন্ডেজ সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিতকরণ এবং ওয়ান-স্টপ সার্ভিস আরও কার্যকরের কাজও অব্যাহত আছে। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়নের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের। সে লক্ষ্য পূরণে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এর সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী সব সুবিধা নিশ্চিত করেছে। ইতোমধ্যে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির ...
সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারেন না – তথ্যমন্ত্রী

সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারেন না – তথ্যমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সাংবাদিকদের প্রধান দায়িত্ব তথ্য তুলে ধরা, কোনও পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন করা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। একইসঙ্গে সরকারের সমালোচনা করার স্বাধীন পরিবেশ ছাড়া কার্যকর সাংবাদিকতা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক এই আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব এবং সংবাদকর্মীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের সমালোচনা করার মতো সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে, তা আমার জানা নেই।’ সাংবাদিকতা ও সক্রিয়তাবাদের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন...
৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

প্রচ্ছদ, স্বাস্থ্য
নরসিংদী : শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার তুলাতলী মোড় থেকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, রায়পুরা থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চিকিৎসক রাজিবকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি ইয়াবা সেবন করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। কাজল-২৫/ডিএসই-৭...
শনিবার বিকাল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার

শনিবার বিকাল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার

আন্তর্জাতিক, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
দিল্লী : ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার বিকাল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। আন্দোলনকারী ও সরকারের মধ্যে আলোচনার পর শুক্রবার বিষয়টি জানিয়েছেন আন্দোলনের নেতারা। ডেস্ক রিপোর্ট-২৫/ডিএসই-৭