ঢাকায় রিকশাকে কেন্দ্র করে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ লেনদেন
ঢাকায় ১২ লাখ রিকশা চলাচল করে
রাজধানীতে বর্তমানে রিকশার সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য না থাকলেও সংশ্লিষ্টরা মনে করেন, এর সংখ্যা ১ লাখের কম হবে না।
অথচ ১৯৮৬ সালের পর রিকশার লাইসেন্স প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সময় পর্যন্ত ৮৭ হাজার ৮১১টি লাইসেন্স দেওয়া হয়েছিল। সিটি করপোরেশন বিভক্ত হওয়ার পর ২৮ হাজার ৮৩০টি রিকশা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যায়। বাকিগুলো দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে রয়েছে।
সেক্ষেত্রে ঢাকা মহানগরে এতো অবৈধ রিকশা কিভাবে চলে?
নগরীতে চলাচলের জন্য রিকশার লাইসেন্স বা নম্বরপ্লেট প্রদানের এখতিয়ার একমাত্র ঢাকার দুই সিটি কর্পোরেশনের। অথচ সেই নিয়ম অমান্য করে রাজনৈতিক ছত্রছায়ায় এবং পুলিশের সহযোগীতায় বিভিন্ন সংগঠনের নামে রিকশার নম্বরপ্লেট বিতরণ চলছে দীর্ঘদিন ধরে।
ছোটবড় অনেকগুলো সংগঠন অবৈধ রিকশা চালানোর অনুমোদন দেয়! তারা রিকশার নাম্বার প্লেট ...




