Sunday, November 1

জাতীয়

বাংলা কিউআরভিত্তিক পিটুপি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক পিটুপি লেনদেন সেবা চালু

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে আজ থেকে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সেবা। এর মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে, দ্রুত ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সেবায় অর্থ পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। বাংলা কিউআর-এর পিটুপি সেবা দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ক...
শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : আজ ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রতিবাদে গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে জননিরাপত্তা ও জ্বালানি খাতের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী আইন বাতিল এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার, ...
৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বন্ধ না হলে বরাদ্দ বাতিল

৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বন্ধ না হলে বরাদ্দ বাতিল

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট ও ভাড়া দেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ইতোমধ্যে যারা সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট গ্রহীতা বা ভাড়াটিয়াকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কতিপয় বরাদ্দপ্রাপক তাদের অনুকূলে বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক রুম কিংবা পুরো বাসা অন্যকে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম 'বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২' এর সম্পূর্ণ পরিপন্থী। এ অবস্থায় সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপককে তার নামে বরাদ্দকৃত বাসা সম্পূর্ণ বা আংশিক কোনোভাবেই সাবলেট না দেওয়ার জন্য অনুরোধ জান...
বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ

বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বিশেষ প্রতিনিধি : জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই (Akazawa Ryosei) আজ (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আকাজাওয়া রিয়োসেই বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বৃদ্ধিতে জাপান আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া - উভয়েই দুইবার করে জাপান সফর করেছেন। তাঁদের সময় থেকেই বাংলাদেশ-জাপান সম্পর্কের বিকাশ ও অগ্রগতির ধারাবাহিকতা তৈরি হয়েছে। তিনি এই ঐতিহ্যকে এগিয়ে নিতে চান। এ সময় প্রধানমন্ত্রী জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কানিজ-২৭/ডিএসই-১০...
স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে ডা. জুবাইদা রহমানের আহ্বান

স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে ডা. জুবাইদা রহমানের আহ্বান

জাতীয়, প্রচ্ছদ, স্বাস্থ্য
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে সুযোগ সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুয...
৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি

৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে আদেশ জারি করে ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। পাশাপাশি, বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে। কানিজ-২৬/ডিএসই-১০...
অন্য পেশায় যুক্ত কোন ব্যক্তির সাংবাদিকতা করার সুযোগ নেই

অন্য পেশায় যুক্ত কোন ব্যক্তির সাংবাদিকতা করার সুযোগ নেই

জাতীয়, প্রচ্ছদ
পঞ্চগড় : বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। এ পেশায় যুক্ত ব্যক্তিদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ঘটনার সত্যতা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে জনসাধারণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে হয়। তাই সাংবাদিকদের পেশাগত নীতিমালা ও আচরণবিধি অনুসরণ করা জরুরি। শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, তারা সরকারের কাছ থেকে বেতন পান। ফলে শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত কোন ব্যক্তির সাংবাদিকতা করার সুযোগ নেই। সাংবাদিকতা কেবল পদবি কিংবা পরিচয়পত্রের মাধ্যমে নির্ধারিত হয় না, এর সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাগত শৃঙ্খলার বিষয়ও জড়িত। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিদের সাংবাদিক পরিচয় ব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ শি...
নগর ভবন পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

নগর ভবন পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় 'নগর ভবন' পরিদর্শন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। ​পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নগর ভবনে অবস্থিত দুর্যোগকালীন জরুরি পরিচালন কেন্দ্র ‘শীতলক্ষ্যা হল’-এ ডিএসসিসির সাম্প্রতিক কার্যক্রমের ওপর তৈরিকৃত একটি তথ্যচিত্র দেখেন এবং পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। ​মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনের ইচ্ছা এবং চেষ্টাই আসল। ইতিবাচক চিন্তা ও মানসিকতা নিয়ে কাজ করলে ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশের কাঙ্ক্ষিত পরিবর্তন অবশ্যই সম্ভব। নিজেদের সন্তান ও অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী দায়িত্বশীল ভূমিকা পালন করলে শহর বদলাতে হয়তো কিছু সময় লাগবে, কিন...
পৃথক প্রজ্ঞাপন জারি করে সচিব পদে বড় রদবদল

পৃথক প্রজ্ঞাপন জারি করে সচিব পদে বড় রদবদল

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : রবিবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে সচিব পদে বড় রদবদল করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স...
সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
সাভার : আজ রবিবার সাভার সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রী সাভার সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সেনানিবাসে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে তিনি উপস্থিত সেনাদের সঙ্গে সালাম বিনিময় করেন। পেশাগত সাফল্যের জন্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড পেয়েছে ৭ এবং ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা স্বাধীনতা সার্বভৌমত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের দায়িত্ব। তিনি বলেন, বৈশ্...