Tuesday, September 15

শিক্ষাঙ্গন

মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না

মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না

প্রচ্ছদ, শিক্ষাঙ্গন, স্বাস্থ্য
ঢাকা : শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার মহাখালীর রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং কাউকে অনিয়ম করতে দেওয়া হবে না। এসময় তিনি মন্ত্রণালয়ে সুনামের সঙ্গে কাজ করে যাওয়ার অভিব্যক্তিও প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সহপাঠী এবং মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেন। সেইসঙ্গে তিনি বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে আমাদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটেছিল। যুদ্ধ শেষে ফিরে এসে যখন পরীক্ষার ম...
প্রধানমন্ত্রীর সাথে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
ঢাকা : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (EGMO) পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। সাক্ষাৎকালে দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম তৃণমূল ও স্কুল পর্যায়ে আরও বিস্তৃত করার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের জন্য তহবিল গঠন এবং Activity-Oriented Mathematics চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জানান। পাশাপাশি স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে পৃথক পরীক্ষা চালুর প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত...
শনিবার বিকাল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার

শনিবার বিকাল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার

আন্তর্জাতিক, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
দিল্লী : ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার বিকাল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। আন্দোলনকারী ও সরকারের মধ্যে আলোচনার পর শুক্রবার বিষয়টি জানিয়েছেন আন্দোলনের নেতারা। ডেস্ক রিপোর্ট-২৫/ডিএসই-৭

ঘুষ দিয়ে শিক্ষক হলে তাদের নৈতিকতা কোথায় থাকবে ?

প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ঘুষের বিনিময়ে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হলে শিক্ষার মান উন্নত হতে পারে না। তিনি বলেছেন, ‘৫ থেকে ১০ লাখ টাকা ঘুষ দিয়ে কেউ যদি শিক্ষক হন, তবে তিনি শিক্ষার্থীদের কী শেখাবেন এবং তার নিজের নৈতিকতাই-বা কোথায় থাকবে? এই ঘাটতির কারণে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো নতুন প্রজন্ম গড়ে উঠছে না। অতীতের শিক্ষকদের উৎসর্গ ও নৈতিকতার কথা স্মরণ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আজ থেকে ৫০, ৬০ বা ৭০ বছর আগে শিক্ষকদের মধ্যে একধরনের প্রাণ উৎসর্গকারী প্রেরণা ছিল যে ছাত্রকে মানুষ করতে হবে। শিক্ষকরা পাড়া-মহল্লায় ঘুরে খোঁজ নিতেন ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করছে কি না। হামিম/১৪/ডিএসই ...
শিশুরাই জাতির ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক : ডা. জুবাইদা রহমান

শিশুরাই জাতির ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক : ডা. জুবাইদা রহমান

প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক। তিনি বলেন, এখানে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে মুগ্ধ করেছে। তারা নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে একসময় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে জুবাইদা রহমান আশা প্রকাশ করেন।  তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে তোলা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহমিদুর/২১/ডিএসই ...
বাড়তি ফি আদায় বন্ধে  স্কুলে স্কুলে সরেজমিনে মনিটরিং

বাড়তি ফি আদায় বন্ধে স্কুলে স্কুলে সরেজমিনে মনিটরিং

জাতীয়, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে মনিটরিং শিক্ষা মন্ত্রণালয়ের চারজন উপসচিবের নেতৃত্বে চারটি মনিটরিং কমিটির সদস্যরা বুধবার সরকারি, বেসরকারি স্কুল এবং বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ভর্তি, ভর্তি ফি, উন্নয়ন ফিসহ অন্যান্য ফি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ  যথাযথভাবে গ্রহণ করছে কিনা তা সরেজমিনে যাচাইয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করছেন। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত ১৬টি মনিটরিং কমিটি রাজধানী ঢাকায়, ৮টি বিভাগীয় মনিটরিং কমিটি বিভাগীয় সদর জেলা, ৫৫টি জেলা মনিটরিং কমিটি জেলা সদরের এবং উপজেলা মনিটরিং কমিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে মনিটরিং করছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পরিদর্শন করে তারা অধিদপ্তরে রিপোর্ট জমা দেবেন। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে বিধি অনুযায়ী যথাযথ ব্...
শিক্ষকদের সম্মানের জায়গাটা ক্রমেই সঙ্কুচিত হয়ে আসছে – রাষ্ট্রপতি

শিক্ষকদের সম্মানের জায়গাটা ক্রমেই সঙ্কুচিত হয়ে আসছে – রাষ্ট্রপতি

জাতীয়, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অতিথিরা শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা সাধারণ মানুষের কাছে সম্মানিত ব্যক্তি। আমরা যখন ছাত্র ছিলাম এবং এর অনেক পরেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের দেখলে এবং তাদের কথা শুনলে শ্রদ্ধায় মাথা নত হয় আসত। কিন্তু, ইদানিং কিছু কিছু উপাচার্য ও শিক্ষকের কর্মকাণ্ডে শিক্ষকদের সম্মানের জায়গাটা ক্রমেই সঙ্কুচিত হয়ে আসছে।’ রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের প্রতি সম্পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রেখে বলছি, কিছু সংখ্যক অসাধু লোকের কর্মকাণ্ডের জন্য গোটা শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পরিবারের লোকদের চাকরি দেওয়া। এটা ...
এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না – মির্জা ফখরুল

এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না – মির্জা ফখরুল

জাতীয়, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
'বিপ্লব ও সংহতি' দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে 'বিপ্লব ও সংহতি' দিবস উপলক্ষে এক উন্মুক্ত আলোচনা সভায় দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন শুরু হয়ে গেছে। এখন এক দফা, এক দাবি, এই সরকারের পদত্যাগ। এই সরকারের পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাবো না। মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতার অভূতপূর্ব সমন্বয়ে দেশের স্বাধীনতা রক্ষা হয়েছিল। নতুন করে গত ১৫ বছর ধরে গণতন্ত্র হরণ করে আবার স্বাধীনতা হরণ করা হয়েছে। তবে স্বাধীনতা রক্ষার সংগ্রাম চলছে। তিনি বলেন, এখন একটাই দাবি সরকারের পদত্যাগ। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন, সংসদ বিলুপ্ত করুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আসুন আন্দোলনে ঝাঁপিয...
স্কুলে ভর্তি শুরু হবে ১৬ নভেম্বর থেকে

স্কুলে ভর্তি শুরু হবে ১৬ নভেম্বর থেকে

জাতীয়, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে শিক্ষার্থী ভর্তি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভর্তি বিষয়ক প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী থেকে জানা গেছে,আগামী বছরের জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হবে ১৬ নভেম্বর থেকে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। বিষয়টি এখন শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হয় লটারির মাধ্যমে। গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো এবারও একই পদ্ধতিতে এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন ফি ১১০ টাকা, পরিশোধ করতে হবে রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে। আর লটারির ফল প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর (সরকারি) ও ১৩ ডিসেম্বর (বেসরকারি)। রাবেয়া/২১/ডিএসই ...
ইডেন কলেজে সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে ছাত্রলীগের তদন্ত কমিটি

ইডেন কলেজে সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে ছাত্রলীগের তদন্ত কমিটি

জাতীয়, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের কোন্দলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ছাত্রলীগ ইডেন কলেজ শাখায় সংঘটিত বিশৃঙ্খলার তদন্তে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তিলোত্তমা শিকদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সিট বাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে গণমাধ্যমে কথা বলেন কলেজ ছাত্রলীগের সহ-সভা...