Tuesday, September 15
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : আজ (১৫ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি মোঃ আমানউল্লাহ আমান, এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে পরিচিতি পর্বের পর মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার বিষয়েও মত প্রকাশ করা হয়। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর/সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলে অতীতের ১৭ বছরের বিভিন্ন গ্লানি থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করা হয়। বৈঠকে বলা হয়, গত দুই বছরে রাজ...
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই বিপ্লবে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আস...
ট্যাংক ফায়ারিংয়ে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের পাশে প্রধানমন্ত্রী

ট্যাংক ফায়ারিংয়ে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের পাশে প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
  ঢাকা : আজ চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে- এ আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের...
গাজার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করে দেবে ডাব্লিউএইচও

গাজার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করে দেবে ডাব্লিউএইচও

স্বাস্থ্য
আন্তর্জাতিক ডেস্ক : আল জাজিরা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মুনির আল-বুরশ জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে গাজার ২০টিরও বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করে দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ডক্টর মুনির আল-বুরশ সতর্ক করে জানান, আগে থেকে প্রাপ্ত স্বল্প পরিমাণ ডিজেল দিয়ে স্বাস্থ্যকেন্দ্রগুলো কোনোমতে চালু রাখা হলেও নতুন এই সিদ্ধান্তের ফলে অঞ্চলটি এক গভীর সংকটের মুখে পড়বে। পৃথক একটি পোস্টে তিনি উল্লেখ করেন, ‘জ্বালানি সরবরাহ বন্ধ হওয়া মানে কেবল জেনারেটর বন্ধ হয়ে যাওয়া নয়; এর ফলে অস্ত্রোপচার কক্ষ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে, ভেন্টিলেটর ও অক্সিজেন ব্যবস্থা অকার্যকর হবে এবং ইনকিউবেটরে থাকা নবজাতক, ডায়ালিসিস রোগী, আহত ও জটিল রোগী...
বিএনপি এবং বিরোধী দলগুলোর সমঝোতা হলে জনগণের কাংখিত মুক্তি আসবে

বিএনপি এবং বিরোধী দলগুলোর সমঝোতা হলে জনগণের কাংখিত মুক্তি আসবে

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
ভোলা : সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোলায় চার দিনের সফরের শেষ দিনে ঢাকায় ফেরার পথে ভোলা সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্পিকার বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) ভারতে আশ্রয় দেওয়া এবং সেখানে বসে রাজনীতি করার সুযোগ দেওয়া সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয় বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশেরও কিছু রিজার্ভেশন বা আপত্তি রয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ হিসাবে উল্লেখ করেছিলেন মন্তব্য করে স্পিকার বলেন, বাংলাদেশ এমন সম্পর্ক চায় না। দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক থাকা উচিত, সেই সম্পর্কই চায়। স্পিকার বলেন, ভারতের সঙ্গে বাংলাদ...
বীমা কোম্পানিতে গোপন লেনদেনের জন্য আলাদা সার্ভার

বীমা কোম্পানিতে গোপন লেনদেনের জন্য আলাদা সার্ভার

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
ঢাকা : সোমবার (১৪ সেপ্টেম্বর) মতিঝিলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রধান কার্যালয় পরিদর্শনের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, যেসব জীবন বীমা কোম্পানি পলিসিধারীদের দাবি পরিশোধে ব্যর্থ হবে, তাদের দায়বদ্ধতা পূরণে জমি ও অন্যান্য সম্পদ বিক্রি করতে বাধ্য করা হতে পারে। বীমা খাতের ব্যাপক দুর্বলতা মোকাবিলায় সরকার বীমা আইন, ২০১০ সংশোধনের প্রস্তুতি নিচ্ছে এবং একই সঙ্গে খাতটির জন্য একটি সংকট-সমাধান কাঠামো প্রণয়ন করছে। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই দুটি উদ্যোগ সংসদে উপস্থাপন করা হতে পারে। মন্ত্রী বলেন, জীবন বীমার ৫৭ শতাংশ দাবি এখনো অপরিশোধিত রয়েছে। দায়িত্ব নেওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন সরকার বীমা খাতে ব্যাপক অনিয়মের সন্ধান পেয়েছে বলেও তিনি জানান। তার ভাষায়, একসময় ব্যাংকিং খাতকে যেভাবে দুর্নীতি, অব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক সংস্থার অ...
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামের কাঁচামালের মজুত

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামের কাঁচামালের মজুত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দুবাই : সোমবার (১৪ সেপ্টেম্বর) সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের মদিনায় ইউরেনিয়ামের ঘনত্বযুক্ত ১১০ মিলিয়ন টন কাঁচামালের মজুত আবিষ্কৃত হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সাধারণ সম্মেলনে তথ্য জানান। আন্তর্জাতিক ডেস্ক-১৪/ডিএসই-৯...
মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, প্রধানমন্ত্রীর আশ্বাস

মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, প্রধানমন্ত্রীর আশ্বাস

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ (১৪ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতারা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সভাটি প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। সভা শেষে গণমাধ্যমের সাথে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন,শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফজলুল হক বলেন, ‘সমাজের প্রতিটি স্তরের মানুষ জ্বালানি সমস্যায় কমবেশি ভুগছিলেন। গ্যাস ও বিদ্যুৎ সংকট হওয়ার আগে যে অবস্থায় ছিল, আগামীকাল রাত থেকে সেই অবস্থায় ফিরে যেতে পারবেন বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।’ সভায় আগামী দিনে দেশে কীভা...
জার্মান সফরে শেখ মোহাম্মদ : ৪০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা

জার্মান সফরে শেখ মোহাম্মদ : ৪০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বার্লিনে কৌশলগত সংলাপ এবং সংযুক্ত আরব আমিরাত-জার্মান বিনিয়োগ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে এক রাষ্ট্রীয় সফরে গেলে তাকে বিশেষ ভাবে সম্মান জানানো হয়। সেখানে তিনি ফেডারেল চ্যান্সেলরিতে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের সাথে সাক্ষাৎ করেন। সফরকালে বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ৪০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনায় বেশ কয়েকটি সমঝোতা স্মারক সাক্ষর হয়। চুক্তি বিনিময়ের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ উপস্থিত ছিলেন। সেখানে আরো উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী নুরা বিনতে মোহাম্মদ আল কাবী এবং জার্মানির পক্ষে ফেডারেল পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ফ্লোরিয়ান হান। সং...
সব সময় ভারতের কথাই ভাবলে চলবে না, নিজের দেশের কথাও ভাবুন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১

সব সময় ভারতের কথাই ভাবলে চলবে না, নিজের দেশের কথাও ভাবুন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় সরকার। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলে তা বহুপক্ষীয় সফরের অংশ না হয়ে দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে গত ১৫ বছরের ধারাবাহিকতা থেকে বের করে নতুন একটি ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার। এ জন্য দুই দেশের মধ্যে সরাসরি দ্বিপক্ষীয় যোগাযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত ১০১টি চুক্তি পুনর্নিরীক্ষণের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে এসব চুক্তি যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি চিফ হুইপের আওতাধীন হওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছ থেকেই পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্...