Tuesday, September 15

খেলাধুলা

প্রিমিয়ার লিগের শুরুতে ৪-১ গোলে জয় ম্যানচেস্টার সিটির

প্রিমিয়ার লিগের শুরুতে ৪-১ গোলে জয় ম্যানচেস্টার সিটির

খেলাধুলা, প্রচ্ছদ
স্পোর্টস ডেস্ক : রায়ান চেরকি ও আরলিং হালান্ডের জোড়া জোড়া গোলে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের দারুণ শুরু করেছে সিটি। ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার সেলর্হাস্ট পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হালান্ড ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান। হেড থেকে করা তার গোলেই এগিয়ে যায় সিটি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে চেরকি গোল করলে ব্যবধান হয় ২-০। প্যালেসের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি। মিনিট দুয়েক পর ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান কমায় প্যালেস। তবে নিজেদের প্রচেষ্টায় নয়। অতিথিদের আত্মঘাতী গোলে কমে এক গোলের ব্যবধান। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক বারে লেগে ফিরে এসে সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার পিঠে লেগে জালে জড়িয়ে যায়। তিন মিনিট পর আবারও সিটির দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনেন চেরকি। প্রিমি...
এমবাপের হ্যাটট্রিক : বড় ব্যবধানে রিয়ালের বিজয়

এমবাপের হ্যাটট্রিক : বড় ব্যবধানে রিয়ালের বিজয়

খেলাধুলা, প্রচ্ছদ
স্পোর্টস ডেস্ক  : সান্তিয়াগো বের্নাবেউয়ে এমবাপের হ্যাটট্রিকে বুধবার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। তাদের আরেক গোলদাতা ভিনিসিউস জুনিয়র। রিয়ালের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে ছোট ছোট পাসের আক্রমণে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় সোসিয়েদাদ। ১০ মিনিট পর এগিয়ে যেতে পারতো রিয়াল। এমবাপের পাস ডি-বক্সে একদম ফাঁকায় পেয়ে যান ভিনিসিউস, সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। তবে তার শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো। ৪০তম মিনিটেই এমবাপের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভের্দের দারুন এক পাস ডি-বক্সে অসাধারণ এক ছোঁয়ায় বল জালে পাঠান তিনি। তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য চার মিনিটও স্থায়ী হয়নি। কোর্তোয়াকে পরাস্ত করেন ক্রোয়াট মিডফিল্ডার সুচিচ। বিরতির পর আক্রমণে জোর দেয় রিয়াল এবং ৬০তম মিনিটে আবার এমবাপের গোলে এগিয়ে যায় তারা। এর আট মিনিট পর ভিনিসিউসের গোলে জয় নিশ্চিত কর...
বার্সেলোনা ৫-০ ব্যবধানে এলচেকে তাদেরই মাঠে উড়িয়ে দিল

বার্সেলোনা ৫-০ ব্যবধানে এলচেকে তাদেরই মাঠে উড়িয়ে দিল

খেলাধুলা, প্রচ্ছদ
  টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপার লক্ষ্যে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে গোলের বন্যা বইয়ে দিল বার্সেলোনা। এলচেকে তাদেরই মাঠে উড়িয়ে দিল ৫-০ ব্যবধানে। স্পোর্টস ডেস্ক : জোড়া গোল করেছেন নতুন অধিনায়ক রাফিনিয়া ও অ্যাটাকিং মিডফিল্ডার ফেরমিন লোপেজ। অন্য গোলটি অভিষিক্ত ফরোয়ার্ড করিম আদেয়েমির। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এলচের ডিফেন্ডার ভিক্তর চুস্ত বক্সের মধ্যে রাফিনিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে ডান পোস্ট ঘেঁষে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই তারকা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আদেয়েমি। মাঝমাঠ থেকে বল পুনরুদ্ধারের পর লামিনে ইয়ামালের পাস পেয়ে রাফিনিয়া বল বাড়িয়ে দেন আদেয়েমিকে। অফসাইডের ফাঁদ এড়িয়ে গোল করেন সদ্য বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সায় নাম লেখানো এই জার্মান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের ধার আরো বাড়ে। ৬৭ মিনি...
অস্ট্রেলিয়াকে ডারউইনে হারিয়ে ইতিহাস

অস্ট্রেলিয়াকে ডারউইনে হারিয়ে ইতিহাস

খেলাধুলা, প্রচ্ছদ
ডারউইন : অস্ট্রেলিয়াকে ডারউইনে হারিয়ে ইতিহাস লিখল নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন এগিয়ে ১-০ ব্যবধানে। সামনে আরও একটি টেস্ট। অস্ট্রেলিয়া: ১৯৮ ও ২৮৪ বাংলাদেশ: ৪২৬ ও ৫৭/১ ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী এই জয়ের নায়ক বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ। ৬৬ রানে ৫ উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, চতুর্থ ইনিংসে চাপের মুখে স্পিন কতটা ভয়ংকর হতে পারে। হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। পুরো ম্যাচে তার শিকার ৯ উইকেট। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি তাদের ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বাঁচিয়েছে। কিন্তু বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো বড় পুঁজি এনে দিতে পারেনি। ২৮৪ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার লড়াই। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়াই ছিল পরিষ্কার ফে...
ডারউইনে দূর্দান্ত বাংলাদেশ

ডারউইনে দূর্দান্ত বাংলাদেশ

খেলাধুলা, প্রচ্ছদ
ডারউইন : দুই দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫১ রানে দিন শেষ করে বাংলাদেশের লিড এখন ১৫৩ রানের। প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষদিকে অস্ট্রেলিয়া তিন উইকেট দ্রুত তুলে কিছুটা স্বস্তি পেলেও, তার আগে প্রায় পুরো দিনই ছিল বাংলাদেশের দাপট। তানজিদ হাসানের দুর্দান্ত সেঞ্চুরি (১০১) বাংলাদেশের ইনিংসকে দিয়েছে শক্ত ভিত। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়েছেন। ১৯৬৪ সালে হানিফ মোহাম্মদের পর অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় এশিয়ান ব্যাটার হয়েছেন তানজিদ। এটি তার ক্যারিয়ারেরও প্রথম সেঞ্চুরি। দিনের শুরুতে মুমিনুল হকের (৪৯) বিদায়ে ভাঙে তার সঙ্গে করা ১০২ রানের জুটি। তার পর অন্য প্রান্তে তার সঙ্গী হওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ছিলেন দুর্...

বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে অবতরণ

খেলাধুলা, প্রচ্ছদ
স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ২০১০ সালের পর আবার বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে অবতরণ করে স্পেন দলকে বহনকারী আইবেরিয়ার বিশেষ উড়োজাহাজ। বিমানের দরজা খুলতেই সবার আগে নেমে আসেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার পরই হাতে বিশ্বকাপের স্বপ্নের ট্রফি নিয়ে বেরিয়ে আসেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রদ্রি। মাথার ওপর উঁচিয়ে ধরা সেই ট্রফিই যেন বলছিলো, আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে স্পেন। বিমানবন্দর থেকে প্রথমে মাদ্রিদের উপকণ্ঠে জারজুয়েলা প্রাসাদে রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে মনক্লোয়া প্রাসাদে হবে সরকারি সংবর্ধনা। ফাইনালের সবচেয়ে উত্তপ্ত সময়ে মোনাজাতে ব্যস্ত ছিলেন ইয়ামাল! তবে দিনের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন ছাদখোলা বাসে করে রাজধানীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে স্পেন দল। সেই শোভাযাত্রার গন্...
দিনশেষে মানুষের ভালোবাসাই টিকে থাকে : সিআর-সেভেন

দিনশেষে মানুষের ভালোবাসাই টিকে থাকে : সিআর-সেভেন

খেলাধুলা, প্রচ্ছদ
ডালাসে হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে রোনালদো প্রথমে ভক্তদের ভালোবাসার স্মৃতিচারণ করে বলেন, দিনশেষে মানুষের ভালোবাসাই টিকে থাকে। সংবাদ সম্মেলনে টেক্সাসের ফ্লাইটে একটি ঘটনার কথা উল্লেখ করে কিংবদন্তি রোনালদো বলেন, ‘আর্জেন্টিনার কথা যখন উঠলই, বলি; গতকাল ফ্লাইটে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন আর্জেন্টাইন। তিনি যেভাবে আমার দিকে তাকাচ্ছিলেন, তা দেখেই আমি বুঝেছি তিনি আর্জেন্টিনার। হাসতে হাসতে পর্তুগিজ তারকা যোগ করেন, ‘আমি তাকে বললাম, ‘আমি নিশ্চিত আপনি আর্জেন্টিনার। কারণ আপনি যেভাবে আমার দিকে তাকিয়েই দ্রুত চোখ ফিরিয়ে নিলেন, তার মানে আপনি ক্রিস্টিয়ানোকে পছন্দ করেন না, হা হা!’ এরপর মেসির দেশের প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে রোনালদো বলেন, ‘আমার স্ত্রী (জর্জিনা রদ্রিগেজ) আর্জেন্টাইন। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইনদের প্রতি আমার একটা আলাদা টান বা ভালোবাসা থাকবেই। তাই আমাদের মধ্যে সবক...
নরওয়ে ২ ব্রাজিল ১

নরওয়ে ২ ব্রাজিল ১

খেলাধুলা, প্রচ্ছদ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করেছেন আলিং হালান্ড। ব্রাজিলের পক্ষে এক গোল করেন নেইমার। স্পোর্টস ডেস্ক/২১৪/ডিএসই
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ ১০ উইকেটে ২২৭ রান

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ ১০ উইকেটে ২২৭ রান

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
অশ্বিনকে ড্রাইভ করতে গিয়ে পন্থের হাতে বল তুলে দেন মুমিনুল মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টায় ভারতীয় বোলারদের হতাশ করেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। কিন্তু এরপরই ছন্দপতন। দলীয় ৩৯ রানে বিদায় নেন দুজনেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাকির ১৫ রান ও শান্ত ফেরেন ২৪ রানে। আবারও দলে সুযোগ পেয়ে তিনে ব্যাট করতে নামেন মুমিনুল। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও বাজে ফর্ম পিছু ছাড়ছিল তার। অনেকটা অবাক করে দিয়েই চারে এসে তার সঙ্গে জুটি বাধেন অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুর সাকিব ধরে রাখেন এই ম্যাচেও। কিন্তু লাঞ্চের পর ঠিক প্রথম বলেই উমেশ যাদবের বলে মিড অফের উপর দিয়ে তুলে মারতে গিয়ে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দেন সাকিব। ১ চার ও ১ ছয়ে ৩৯ বলে তিনি করেন ১৬ রান।   মুশফিকুর রহিমও আরও একবার ব্যর্থ বড় রান করতে। এই...
মেক্সিকো বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায়

মেক্সিকো বিশ্বকাপের প্রথম রাউন্ডে বিদায়

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
শেষ মিনিটে সালেম আল দাওসারির গোল আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর কিছুটা মুখ মলিন পোল্যান্ড ফুটবলারদের। খানিক পরই উল্লাসে মেতে উঠলেন তারা। হঠাৎ কী হলো? উল্লাস কেন? শেষ মুহূর্তে মেক্সিকোর জালে একবার বল জড়িয়ে দিয়েছে সৌদি আরব। সৌদির এই এক গোলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলো পোলিশদের। অন্যদিকে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েও কোনো লাভ হলো না মেক্সিকোর। গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বিদায় নিতে হলো তাদের। প্রথম দুই ম্যাচ থেকে মেক্সিকোর অর্জন মাত্র ১ পয়েন্ট। শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলে সম্ভাবনা টিকে থাকবে। তবে হিসাব-নিকাশেরও প্রয়োজন ছিল। সেই জয়টা পেলোও। কিন্তু শেষ মিনিটে হজম করা গোলটিই হলো যা সর্বনাশের মূল। তাতে গোল ব্যবধানে পিছিয়ে গেলো মেক্সিকো। যার ফলে বিদায় ঘটলো তাদের। স্পোর্টস-ডেস্ক/৪৯/ডিএসই ...