বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চাই – প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানঢাকা : শনিবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নভোথিয়েটারে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। বিনিয়োগবান্ধব নীতি, কর সুবিধা, বন্ডেজ সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিতকরণ এবং ওয়ান-স্টপ সার্ভিস আরও কার্যকরের কাজও অব্যাহত আছে।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়নের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের। সে লক্ষ্য পূরণে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এর সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী সব সুবিধা নিশ্চিত করেছে। ইতোমধ্যে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির ...
