Tuesday, September 15

রাজনীতি

মেঘমল্লার বসু আইসিইউতে

মেঘমল্লার বসু আইসিইউতে

প্রচ্ছদ, রাজনীতি
স্টাফ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অচেতন অবস্থায় উদ্ধারের পর তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মঈন আহমেদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য মেঘমল্লার বসুকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঈন বলেন, চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী তিনি এখন আশঙ্কামুক্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামীকাল [বৃহস্পতিবার] সকালে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হবে। মঙ্গলবার মধ্যরাতের দিকে বিশ্ববিদ্যালয় এলাকার একটি স্থান থেকে মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন ইউনিটের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম জানান, তার শরীরে দৃশ্যমান কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রথমে তাকে...
হাসিনার মৃত্যু থেকে দাফন, কোনটাই এই দেশের মাটিতে হবে না

হাসিনার মৃত্যু থেকে দাফন, কোনটাই এই দেশের মাটিতে হবে না

প্রচ্ছদ, রাজনীতি
ঝালকাঠি : সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরায় জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট। সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে যারা তাদের স্বজন হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবার এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে।’ এ সময় কঠোর ভাষায় তিনি বলেন, ‘শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন, কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।’ এনসিপির এই নেতা সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল। এসব কার্ড তৈরির জন্য শুধু কার্ড প্রকল্পেই ...
শেখ সেলিম সভাপতি : দেশে ফিরলে এয়ারপোর্টেই হত্যার আশংকা

শেখ সেলিম সভাপতি : দেশে ফিরলে এয়ারপোর্টেই হত্যার আশংকা

জাতীয়, রাজনীতি
বিশেষ প্রতিনিধি : ভারতের দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ ছোটবোন শেখ রেহানা সম্পর্কে তিনি বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’ দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ কথোপকথনে তার দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন তিনি। এই সাক্ষাৎকারেও ডিসেম্বরে দেশে ফেরার কথা পুনর্ব্যক্ত করলেও তিনি ফিরলে এয়ারপোর্টেই তাকে হত্যা করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।’ তার অভিযোগ, দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে। এর প্রভাব শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাক...
নিজের পরিচয় লুকিয়ে যারা অপকর্ম করে, দুর্নীতি করে, তারা হচ্ছে সবচেয়ে বড় গুপ্ত

নিজের পরিচয় লুকিয়ে যারা অপকর্ম করে, দুর্নীতি করে, তারা হচ্ছে সবচেয়ে বড় গুপ্ত

প্রচ্ছদ, রাজনীতি
চট্টগ্রাম : ঐতিহাসিক লালদিঘী ময়দানে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ঢাকা বিমানবন্দরে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনার কথা উল্লেখ করে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ছিনতাইয়ের সময় নিজেদের আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে ভয় দেখিয়েছিল। কিন্তু পরে তাদের গ্রেপ্তার করা হলে দেখা যায়, তারা বিএনপির লোক। তিনি বলেন, এরা গুপ্ত। যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, দুর্নীতি করে, সেই হচ্ছে সবচেয়ে বড় গুপ্ত। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ দুটি ভোট দিয়েছিল। এর একটি ছিল জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি ছিল বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনার লক্ষ্যে সংস্কার পরিষদের সদস্য নির্বাচনের উদ্দেশ্যে। একই ব্যক্তিকে দুটি ভোট দিতে হয়েছিল। নির্বাচনের আগে বর্তমান সরকারি দলসহ...
আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে, দয়া করে সাবধান থাকবেন : মির্জা আব্বাস

আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে, দয়া করে সাবধান থাকবেন : মির্জা আব্বাস

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘দলের ভেতরের ষড়যন্ত্র এবং নেতা-কর্মীদের একটি অংশের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ।। তিনি বলেন, আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায় ও কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। মির্জা আব্বাস বলেন, আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই- এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সবসময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না। কখনো একাকী জিজ্ঞেস করা হলে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আর...
আপনার বাবা যে ভুল করেছেন, সেই ভুল আপনি করবেন না

আপনার বাবা যে ভুল করেছেন, সেই ভুল আপনি করবেন না

প্রচ্ছদ, রাজনীতি
চট্টগ্রাম : লালদিঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় বিরোধীদলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আপনার জন্য আমরা ১৬ বছর না, পাঁচ বছরও অপেক্ষা করব না! তিনি বলেন, আপনার বাবা যে ভুল করেছেন, সেই ভুল আপনি করতে যাবেন না। পতিত স্বৈরাচার আসলে আপনিও তার থেকে রক্ষা পাবেন না। এখন স্বৈরতন্ত্র কায়েম করেছেন আর এই সংসদীয় স্বৈরতন্ত্রের মূল হোতা হচ্ছে চট্টগ্রামের সালাউদ্দিন সাহেব। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো কথা বলা বন্ধ করে দিয়েছেন! সালাউদ্দিন সাহেবকে কথা বলতে দিয়েছেন। কিন্তু সালাউদ্দিন সাহেবের কথা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, তারেক রহমান আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজকে আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমেই গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ ...
আপনাদের কথা শুনতেই আমরা আসছি, রাস্তার কাছে চলে আসুন

আপনাদের কথা শুনতেই আমরা আসছি, রাস্তার কাছে চলে আসুন

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লংমার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি নেওয়ার প্রাথমিক পরিকল্পনা থাকলেও জ্বালানি সংকট ও সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে সেই সংখ্যা কমিয়ে প্রায় এক হাজারে নামানো হয়েছে। ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত এই লংমার্চের যাত্রাপথ ও সমাবেশের বিস্তারিত পরিকল্পনা সংবাদ সম্মেলনে তুলে ধরেন পাটওয়ারী। তিনি বলেন, লংমার্চ সফল করতে ইতোমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে সড়কে ‘এক লাইনে’ চলবে তাদের গাড়িবহর। সংবাদ সম্মেলনের আগে এনসিপির কার্যালয়ে একটি সমন্বয় সভা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে দলের রাজনৈতিক পর্ষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা তাতে অ...
আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ, প্রচ্ছদ, রাজনীতি
সংসদ : আজ জাতীয় সংসদে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সঙ্গে বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ (Anda Filip) সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌহার্দপূর্ণ বৈঠকে আইপিইউ এর সেক্রেটারি জেনারেলের সাথে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো। সাক্ষাৎকালে তারা জাতীয় সংসদকে আরও কার্যকর করে তোলা এবং সকল গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিরোধীদলীয় নেতা এ সময় সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় গুরুত্বপূর্ণ জাতীয় ...
জনগণের ভোগান্তি বেড়েছে এবং সরকারের প্রতি জনআস্থা তলানিতে ঠেকেছে : নাহিদ ইসলাম

জনগণের ভোগান্তি বেড়েছে এবং সরকারের প্রতি জনআস্থা তলানিতে ঠেকেছে : নাহিদ ইসলাম

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সরকারের ১৮০ দিনে অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং সরকারের প্রতি জনআস্থা তলানিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের এ মূল্যায়নের কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৈঠকে জোটের শীর্ষ নেতারা সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করেছেন বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত বাজে, নিরাপত্তা নেই। আমরা বিগত সময়ে শুনেছি, বিশেষত নির্বাচনের আগে, যে নির্বাচিত সরকার আসলেই...অন্যভাবে বলতে গেলে বিএনপির সরকার আসলেই, দেশে আইন-শৃঙ্খলার পরিবেশ ঠিক হবে। কিন্তু তারা এখন পর্যন্ত এই ছয় মাসে আইন-শৃঙ্খ...
সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা চলছে

সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা চলছে

জাতীয় সংসদ, প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে সংসদ সদস্যদের সভা চলছে। বুধবার বিকেল ৪টায় জাতীয় এ বৈঠক শুরু হয়। জানা গেছে, জাতীয় সংসদের চলতি অধিবেশনের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সরকারদলীয় এমপিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এ সভার আয়োজন করা হয়েছে। বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সভায় সংসদে সরকারের বিভিন্ন কার্যক্রম, আইন প্রণয়ন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রেজা-১৯/ডিএসই-৮...