Tuesday, September 15

বিনোদন

সালমান শাহ্ হত্যা মামলায় ডলি জহুর ও ডিপজলকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন : নীলা চৌধুরী

সালমান শাহ্ হত্যা মামলায় ডলি জহুর ও ডিপজলকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন : নীলা চৌধুরী

আইন - আদালত, প্রচ্ছদ, বিনোদন
ঢাকা : অভিনেতা ডিপজল, অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি শিবা শানুকে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন চিত্রনায়ক সালমান শাহ'র মা নীলা চৌধুরী। নীলা চৌধুরী বলেন, ‘ডিপজলকেও ডাকা দরকার। সে (ডন) যে দেশ ছাড়ছে, সেটা তো সে জানত। অপরাধী মনে না করলে তো সে ধরিয়ে দিত না। ইমনকে (সালমান শাহ) যখন হত্যা করা হয়, তখন তো ডিপজলরা নিয়মিত কাজ করছিলেন। সিনেমার অনেক ঘটনাই তো তাদের জানা ছিল। সে তো আগের পরের অনেক কিছুই জানতে পারে। যে কারণে ভালো-মন্দ যা-ই হোক, সে কিছু জানতে পারে। আমার প্রশ্ন, যদি কিছু জেনে থাকে, তাহলে সেটা সাক্ষী হয়ে কথা বলুক। এটা তো মামলার জন্য সহায়তা করা হয়। শুধু ডিপজল নয়, মামলার তদন্তে অভিনেত্রী ডলি জহুরের নামও উল্লেখ করেছেন তিনি। নীলা বলেন, ‘যেদিন ইমনকে হত্যা করা হয়, সেদিন ডলি জহুরও তো ঘটনা সম্পর্কে অনেক কিছু জানত। ওই দিন কী কী হয়...
ফোর-টুয়েন্টি তিশা – আদালতে আত্মসমার্পনে জামিন

ফোর-টুয়েন্টি তিশা – আদালতে আত্মসমার্পনে জামিন

প্রচ্ছদ, বিনোদন
ঢাকা : শাড়ি প্রতারনার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে এই আইনি জটিলতা তৈরি করাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি তানজিন তিশার। তার কথায়, ‘একটি ২৭ হাজার টাকা মূল্যের শাড়ির জন্য বলা হচ্ছে, আমি নাকি আত্মসাত করেছি! আমার দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার। এটি কোনোভাবেই কাম্য নয় যে, আমাকে মাত্র একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে। আমি যেন সঠিক ও ন্যায়বিচার পাই, এটাই আমার একমাত্র কামনা।’ কানিজ-১৩/ডিএসই-৮...
নোরা ফাতেহি প্রশ্নে এনবিআর – তথ্য মন্ত্রনালয় মুখোমুখি

নোরা ফাতেহি প্রশ্নে এনবিআর – তথ্য মন্ত্রনালয় মুখোমুখি

জাতীয়, প্রচ্ছদ, বিনোদন
নোরা ফাতেহি বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না। তথ্যমন্ত্রী বলেন, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদের অনুমতি দেয়া হয়েছে। এনবিআর ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না। এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) এনবিআরের ভ্যাট বিভাগ এক চিঠির মাধ্যমে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার নির্দেশ দেয়। আগামী ১৮ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ স্টেজ শো হওয়ার কথা। এরই মধ্যে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু ভ্যাট বিভাগে...
ঢাকায় নোরা ফাতেহি

ঢাকায় নোরা ফাতেহি

জাতীয়, প্রচ্ছদ, বিনোদন
নোরা ফাতেহি গ্লোবাল এচিভারস অ্যাওয়ার্ড-২০২২ এ অংশ নিতে ১৮ নভেম্বর ঢাকার একটি কনভেনশন সেন্টারে জমকালো মঞ্চে বলিউড তারকা নোরা ফাতেহি নাচবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানের আয়োজক উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।” মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় তার। বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে এখন বেশ কদর তার।এর মধ্যে কাতার বিশ্বকাপের ‘থিম’ গানে নোরা ফতেহির সংযুক্তি তার কদর আরও বাড়িয়েছে।   সাবরিনা/৩১/ডিএসই ...
সোনাক্ষীর প্রেমের গুঞ্জন

সোনাক্ষীর প্রেমের গুঞ্জন

প্রচ্ছদ, বিনোদন
জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি। তবে অনেকদিন থেকেই বলিপাড়ায় অভিনেতা জহির ইকবালের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন উড়ছে। এদিকে প্রেমের বিষয়টি এই জুটি অস্বীকার করলেও প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। এর আগেও অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে এই অভিনেতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জহির ইকবাল বলেন, ‘প্রেমের গুঞ্জনের খবরটি পড়ে আমি ও সোনাক্ষী হেসেছি। আমাকে জড়িয়ে এটি প্রথম গুঞ্জন ছিল তাই কীভাবে এর প্রতিক্রিয়া জানাব ভেবে পাচ্ছিলাম না। সোনাক্ষী ও আমি খুব মজা করছিলাম, হয়তো কেউ তা দেখেছে এবং তারপরই গুঞ্জনটি ছড়িয়েছে।’ এই অভিনেতা আরো বলেন, ‘এই ঘটনা যেদিন ঘটে, আমরা পরস্পরকে মেসেজ পাঠিয়েছিলাম কারণ গুগল অ্যালার্ট থেকে নোটিফিকেশন পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে ভয়...
দ্বিতীয় বিয়ে করলেন নায়িকা পূর্নিমা

দ্বিতীয় বিয়ে করলেন নায়িকা পূর্নিমা

জাতীয়, প্রচ্ছদ, বিনোদন
পূর্ণিমা ও রবিন চিত্রনায়িকা পূর্ণিমা দ্বিতীয় বিয়ে করলেন। তার পাত্র আশফাকুর রহমান রবিন। সে পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। আজ বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা। তিনি বলেন, কাজের সূত্র ধরেই তার (রবিন) সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরষ্পরের মন দেয়া-নেয়া। বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কারো কারো কোভিড ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এ নায়িকা। পূর্ণিমা জানান, বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ...