Tuesday, September 15

আন্তর্জাতিক

ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের শত শত সামরিক স্থাপনা ও কয়েক ডজন বিমান ক্ষতিগ্রস্ত

ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের শত শত সামরিক স্থাপনা ও কয়েক ডজন বিমান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : ডিফেন্স নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের (DoD Inspector General) নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের শত শত সামরিক ও কূটনৈতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) তদন্তকারীদের জানিয়েছে, সংঘাত চলাকালে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোর শত শত ভবন ও অবকাঠামো ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চারটি দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনাও ইরানি হামলায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতির আনুমানিক মূল্য ১৮৪ মিলিয়ন ডলার। ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে ৬০০টিরও বেশি হামলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কুয়েত সিটি ও রিয়াদে মার্কিন দূতাবাসও হামলার...
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামের কাঁচামালের মজুত

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামের কাঁচামালের মজুত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দুবাই : সোমবার (১৪ সেপ্টেম্বর) সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের মদিনায় ইউরেনিয়ামের ঘনত্বযুক্ত ১১০ মিলিয়ন টন কাঁচামালের মজুত আবিষ্কৃত হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সাধারণ সম্মেলনে তথ্য জানান। আন্তর্জাতিক ডেস্ক-১৪/ডিএসই-৯...
জার্মান সফরে শেখ মোহাম্মদ : ৪০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা

জার্মান সফরে শেখ মোহাম্মদ : ৪০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বার্লিনে কৌশলগত সংলাপ এবং সংযুক্ত আরব আমিরাত-জার্মান বিনিয়োগ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে এক রাষ্ট্রীয় সফরে গেলে তাকে বিশেষ ভাবে সম্মান জানানো হয়। সেখানে তিনি ফেডারেল চ্যান্সেলরিতে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জের সাথে সাক্ষাৎ করেন। সফরকালে বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ৪০ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনায় বেশ কয়েকটি সমঝোতা স্মারক সাক্ষর হয়। চুক্তি বিনিময়ের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ উপস্থিত ছিলেন। সেখানে আরো উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী নুরা বিনতে মোহাম্মদ আল কাবী এবং জার্মানির পক্ষে ফেডারেল পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ফ্লোরিয়ান হান। সং...
মিশর একটি জরুরী সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে

মিশর একটি জরুরী সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক :  দ্য নিউ আরব সূত্রে জানা গেছে, মিশর বাব আল-মান্দাব প্রণালীর পরিস্থিতি পর্যবেক্ষণে একটি সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে। হুথি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইয়েমেনের মায়ুন দ্বীপে পৌঁছানোর পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। মায়ুন, যা পেরিম নামেও পরিচিত, বাব আল-মান্দাব প্রণালীর দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ—যা এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে এবং আরও উত্তরে সুয়েজ খালের সঙ্গে সংযুক্ত করেছে। মিশরীয় সূত্রটি জানায়, সর্বশেষ সামরিক পরিস্থিতির কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল এবং সুয়েজ খালের নৌ-ট্রাফিকের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে কায়রো উদ্বিগ্ন। সুয়েজ খাল মিশরের অন্যতম প্রধান রাজস্বের উৎস। নওরিন-১২/ডিএসই-৯...
রাশিয়া ও উত্তর কোরিয়া সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন

রাশিয়া ও উত্তর কোরিয়া সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : সোমবার রাশিয়া ও উত্তর কোরিয়া তাদের অভিন্ন সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন করেছে। রুশ কর্মকর্তারা এই উদ্যোগকে দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তুমেন নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১ কিলোমিটার (০.৬ মাইল)। এতে দুই লেনে প্রতিদিন সর্বোচ্চ ৩০০টি যানবাহন চলাচল করতে পারবে বলে রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে। ভিডিও সংযোগের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, "আমি নিশ্চিত যে সীমান্তবর্তী অঞ্চলে পরিবহন অবকাঠামোর সম্প্রসারণ রাশিয়া ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সহযোগিতার আরও বিকাশে শক্তিশালী গতি সঞ্চার করবে।" সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক ও বিভিন্ন বিনিম...
সবচেয়ে স্থিতিশীল সরকার, শক্তিশালী ইতালি : রেকর্ড উদযাপনে মেলোনি

সবচেয়ে স্থিতিশীল সরকার, শক্তিশালী ইতালি : রেকর্ড উদযাপনে মেলোনি

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রোম, ৪ সেপ্টেম্বর: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার দেশটির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় শহর বারিতে হাজার হাজার সমর্থকের সমাবেশের মধ্য দিয়ে এই অর্জন উদযাপন করছে তাঁর দল ব্রাদার্স অব ইতালি (FdI)। ‘আজ আমাদের সরকার ইতালীয় প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারে পরিণত হয়েছে,’ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন মেলোনি। তিনি বলেন, ‘আমি এই অর্জনকে কৃতজ্ঞতা ও গভীর দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করছি। কারণ স্থিতিশীলতা কোনো প্রদর্শনযোগ্য রেকর্ড নয়; বরং এটি এমন একটি শর্ত, যা একটি দেশকে পরিকল্পনা ও সিদ্ধান্ত নিতে, প্রতিশ্রুতি রক্ষা করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মান অর্জন করতে সক্ষম করে।’ ২০২২ সালের ২২ অক্টোবর ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে টানা ১৪১৩ দিন ক্ষমতায় থেকে স...
নিউ ইয়র্কে প্রকাশ্যে ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

নিউ ইয়র্কে প্রকাশ্যে ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : সোমবার প্রকাশ্যে দিনের বেলায় নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আকষ্মিক ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা ব্যাংকটি জানিয়েছে, এরিন পিয়াচেন্টি ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) বিজনেস সিলেকশন ও কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। রয়টার্স জানায়, হামলার ঘটনার পর মিডটাউন ম্যানহ্যাটন এলাকার রাস্তায় যান চলাচল থমকে যায় আর আকাশচুম্বি ভবনগুলোর মাঝ দিয়ে জরুরি পরিষেবার গাড়িগুলোর ভিড় জমে যায়। মঙ্গলবার রয়টার্সকে পাঠানো এক ইমেইল বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ব্যাংকটি বলেছে, “আমাদের সহকর্মীকে হারিয়ে আমরা হতবাক ও গভীরভাবে শোকাহত। তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন যার অভাব আমরা ভীষণভাবে অনুভব করবো। তার পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা রইল।” নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে ...
জর্জিয়া মেলোনি সরকার : ১,৪১৩ দিনের রেকর্ড

জর্জিয়া মেলোনি সরকার : ১,৪১৩ দিনের রেকর্ড

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ডেস্ক-রিপোর্ট : প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আগামী ৪ সেপ্টেম্বর ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ১,৪১৩ দিনের সরকার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে। ১৯৪৬ সালের পর ইতালির ৬৮তম এবং প্রজাতান্ত্রিক যুগে দেশটির ৩১তম প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার। ১৯৪৬ সালের জুলাইয়ে আলচিদে দে গাসপেরির সরকার গঠনের পর থেকে ২০২৬ সালে মেলোনির রেকর্ড পর্যন্ত ৮০ বছরে, প্রতিটি সরকারের গড় স্থায়িত্ব প্রায় ১৪ মাস। সবচেয়ে স্বল্পস্থায়ী সরকার ছিল আমিন্তোরে ফানফানির প্রথম সরকার, যা ১৯৫৪ সালে মাত্র ২২ দিন স্থায়ী হয়েছিল। মেলোনির আগে মাত্র চারটি সরকার ১,০০০ দিনের বেশি স্থায়ী হয়েছিল: সিলভিও বেরলুসকোনির দ্বিতীয় সরকার — ১,৪১২ দিন (২০০১–২০০৫) সিলভিও বেরলুসকোনির চতুর্থ সরকার — ১,২৮৭ দিন (২০০৮–২০১১) বেত্তিনো ক্রাক্সির সরকার — ১,০৯৩ দিন (১৯৮৩–১৯৮৬) মাত্তেও রেনজির সরকার — ১,০২৪ দিন (২০১৪–২০১৬)...
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটের প্রথম বৈঠক সোমবার

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গঠিত নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক সোমবার (৩১ আগস্ট) ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানরা অংশ নেবেন। গত ৭ আগস্ট স্বাক্ষরিত চুক্তির মূল উদ্দেশ্য হলো যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য হবে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো এ ধারা। ইস্তাম্বুল বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, জোটের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন ও সহযোগিতার বিষয়গুলো আলোচনায় উঠতে পারে ব...
অন্টারিও লেকের নাম এখন ‘লেক আমেরিকা’

অন্টারিও লেকের নাম এখন ‘লেক আমেরিকা’

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক :  ওভাল অফিসে সাংবাদিকদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কানাডার কর্মকর্তারা আমাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছেন। তারা খুবই অসভ্য মানুষ। তাই আমরা অবিলম্বে অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ (Lake America) করতে যাচ্ছি। বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও তার উত্তরের প্রতিবেশী কানাডার মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ক্রমেই তীব্রতর হওয়ার মধ্যে হোয়াইট হাউসে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এই রিপাবলিকান নেতা বলেন, ওন্টারিও হ্রদটির নাম পরিবর্তন করে ‘লেক অব আমেরিকা’ করার বিষয়টি আসলে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম। আপনারা জানেন, আমরা ‘গালফ অব মেক্সিকো’ নামে একটি জায়গার নাম পরিবর্তন করেছি এবং এখন সেটিকে নিয়মিত ভাবেই ‘গালফ অব আমেরিকা’ বলা হচ্ছে। ট্রাম্প আরও বলেন, তাই বিষয়টি যদি এভাবে চিন্তা করেন, তাহলে আমাদের একটি উপসাগর আছে এবং একটি হ্রদ আছে। এখন ...