Tuesday, September 15

স্বাস্থ্য

গাজার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করে দেবে ডাব্লিউএইচও

গাজার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করে দেবে ডাব্লিউএইচও

স্বাস্থ্য
আন্তর্জাতিক ডেস্ক : আল জাজিরা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মুনির আল-বুরশ জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে গাজার ২০টিরও বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডিজেল সরবরাহ বন্ধ করে দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় ডক্টর মুনির আল-বুরশ সতর্ক করে জানান, আগে থেকে প্রাপ্ত স্বল্প পরিমাণ ডিজেল দিয়ে স্বাস্থ্যকেন্দ্রগুলো কোনোমতে চালু রাখা হলেও নতুন এই সিদ্ধান্তের ফলে অঞ্চলটি এক গভীর সংকটের মুখে পড়বে। পৃথক একটি পোস্টে তিনি উল্লেখ করেন, ‘জ্বালানি সরবরাহ বন্ধ হওয়া মানে কেবল জেনারেটর বন্ধ হয়ে যাওয়া নয়; এর ফলে অস্ত্রোপচার কক্ষ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে, ভেন্টিলেটর ও অক্সিজেন ব্যবস্থা অকার্যকর হবে এবং ইনকিউবেটরে থাকা নবজাতক, ডায়ালিসিস রোগী, আহত ও জটিল রোগী...
সন্তানদের ভবিষ্যতের জন্য চিকিৎসার মানোন্নয়ন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

সন্তানদের ভবিষ্যতের জন্য চিকিৎসার মানোন্নয়ন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

প্রচ্ছদ, স্বাস্থ্য
ঢাকা : মানিকগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সভাকক্ষে সোমবার (৩১ আগস্ট) দুপুরে এক সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের স্বাস্থ্যখাত বিশ্বের যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর এবং আমরা করব। মন্ত্রী বলেন, ‌‘সমাজের প্রত্যেকটি স্তর থেকে আমাদের দুর্নীতি নির্মূল করতে হবে। কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত। সবাই মিলে আমরা জনগণের রায় নিয়েছি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে। কাজেই আমাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে আমাদের একেবারে নিশ্চিত সততা ফিরিয়ে আনতে হবে। হাসপাতালে উন্নতমানের খাবার, ডাক্তার ও নার্সদের রোগীর সঙ্গে সুন্দর ব্যবহার, এটাকে উন্নত করতে হবে। ঘুরেফিরে একটা কথাই - দেশটা বাঁচাতে হলে আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। নেশাকে না...
ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে

ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে

প্রচ্ছদ, স্বাস্থ্য
হবিগঞ্জ : শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টায় কোনো পূর্ব ঘোষণা ছাড়া হবিগঞ্জে সদর হাসপাতালে ঝটিকা সফরে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে অত্যন্ত অবহেলা করেছে। এসময় রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা এবং রোগীদের সাথে কথা বলে সুযোগ-সুবিধার বিষয়ে সরাসরি খোঁজখবর নেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাভেদ জিল্লুল বারী সহ কর্মকর্তারা। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে ৫ বছর আগের একটি জেনারেটর ফেলে রেখেছে। কোনো কার্যক্রম করেনি। আজ আমি নির্দেশনা দিয়েছি এটি খুলে দেখার জন্য। যেনো কাজে লাগান...
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না

মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না

প্রচ্ছদ, শিক্ষাঙ্গন, স্বাস্থ্য
ঢাকা : শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার মহাখালীর রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং কাউকে অনিয়ম করতে দেওয়া হবে না। এসময় তিনি মন্ত্রণালয়ে সুনামের সঙ্গে কাজ করে যাওয়ার অভিব্যক্তিও প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সহপাঠী এবং মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেন। সেইসঙ্গে তিনি বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে আমাদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটেছিল। যুদ্ধ শেষে ফিরে এসে যখন পরীক্ষার ম...

প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

জাতীয়, প্রচ্ছদ, স্বাস্থ্য
ঢাকা : আজ ‎বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে প্রথম পর্যায়ে ঢাকার দুই সিটির ৭ ও মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ব্রাক্ষণবাড়িয়াসহ মোট ১৪ উপজেলার মানুষ এ টিকা পাবে। মন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। পাশাপাশি মাঠপর্যায়ে জোরদার পদক্ষেপের কারণে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হাম পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন জানান। পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলার গর্ভবতী নারী ছাড়াও এক বছরের বেশি বয়সী প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষ পাবেন এই ওরাল ভ্যাকসিন। নওরিন-২০/ডিএসই-৮...
৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

প্রচ্ছদ, স্বাস্থ্য
নরসিংদী : শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার তুলাতলী মোড় থেকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, রায়পুরা থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চিকিৎসক রাজিবকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি ইয়াবা সেবন করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। কাজল-২৫/ডিএসই-৭...
নরমাল ডেলিভারির জন্য লেবার রুম বাধ্যতামূলক, নির্ধারিত সময়ের পর লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী

নরমাল ডেলিভারির জন্য লেবার রুম বাধ্যতামূলক, নির্ধারিত সময়ের পর লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী

প্রচ্ছদ, স্বাস্থ্য
সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপন করতে হবে৷ নির্ধারিত সময়ের মধ্যে লেবার রুম স্থাপন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে স্বাস্থ্যসেবা খাতে এমন একটি মুনাফাকেন্দ্রিক গোষ্ঠী গড়ে উঠেছে, যারা মানুষের কল্যাণের চেয়ে অর্থ উপার্জনকেই বেশি গুরুত্ব দেয়। এর প্রভাব প্রসূতি সেবাতেও পড়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, একসময় দেশে অধিকাংশ সন্তানই স্বাভাবিকভাবে জন্ম নিত। তখন আধুনিক ক্লিনিক বা সিজারিয়ান প্রসবের প্রচলন ছিল না। গ্রামাঞ্চলে প্রশিক্ষিত না হলেও অভিজ্ঞ ধাত্রীরা প্রসব করাতেন। সময়ের সঙ্গে দেশের স...

খাবার পানি কতক্ষণ ফোটালে জীবনুমুক্ত হয়?

প্রচ্ছদ, স্বাস্থ্য
ফোটানো পানি পান করুন খাবার পানি কতক্ষণ ধরে ফোটানো উচিত জানতে চাইলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এনভাইরনমেন্টাল হেলথ ল্যাবরেটরির প্রধান ড. জাহিদ হায়াৎ মাহমুদ বলেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের কথা যদি বলি, সেখানে ১ মিনিট ধরে রোলিং বয়েলিংয়ের কথা বলা হয়েছে।' বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা হলো, পানিতে বলক এসে ফুটতে শুরু হওয়ার পর মাত্র ১ মিনিট জ্বালালেই পানিতে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া নিষ্ক্রিয় হয়। তবে, পানিতে থাকা লেড, ক্রোমিয়াম ও সিলিকনসহ অন্যান্য ভারী ধাতব (হেভি মেটাল) বস্তু দূর করার জন্য ৫ ঘণ্টা ধরে ফুটিয়ে পানি নিঃশেষ করে ফেললেও সেটা দূর হবে না। হেভি মেটালের বয়েলিং পয়েন্ট ১০০ ডিগ্রির বেশি। তবে, অধিকাংশ ক্ষেত্রে ১-৩ মিনিট রোলিং বয়েল করা হলে...
আয়ুর্বেদিক খাদ্যাভাস গড়ে তোলার বিকল্প নেই

আয়ুর্বেদিক খাদ্যাভাস গড়ে তোলার বিকল্প নেই

জাতীয়, প্রচ্ছদ, স্বাস্থ্য
আদা দুই দশকেরও বেশি সময় ধরে আয়ুর্বেদিক সেবাদানকারী ভারতের বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান ‘কৈরালি আয়ুর্বেদিক গ্রুপ’ এর গবেষক ডা. রাহুল ডোগরা বলেন, ‘দৈনন্দিন খাবারের তালিকায় এমন খাবার থাকা যা উচিত স্বাদের দিক দিয়ে মিষ্টি, টক, নোনতা, ঝাঁঝালো, ঝাল এবং কষপূর্ণ- এই ছয়টির অন্তত একটি। সঠিক খাবারে থাকে বিশুদ্ধতা যা শরীরকে সুস্থ রাখে, কর্মোদ্যমকে পুনরুজ্জীবিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়।’ আদা: অনেকেই চায়ের সঙ্গে আদা খেয়ে থাকেন। বিভিন্ন উপকারী গুণাগুণের জন্য আদা সুপ্রসিদ্ধ। আদা একইসঙ্গে- পেটের প্রদাহরোধী, ক্ষুধাবর্ধক, গ্যাসরোধী এবং পেটের মেদ রোধকারী। ডা. ডোগরা বলেন, ‘আয়ুর্বেদিক শাস্ত্রে আদা বমি ভাব রোধ করতে ব্যবহৃত হয়। আদার শুকনো মূল কাজু বাদাম তেলের সঙ্গে মিশিয়ে মালিশ করলে হাড়ের জয়েন্টের ব্য...
বাংলাদেশি চিকিৎসক নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের প্রাথমিক তালিকায়

বাংলাদেশি চিকিৎসক নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের প্রাথমিক তালিকায়

জাতীয়, প্রচ্ছদ, স্বাস্থ্য
চিকিৎসক রায়ান সাদী নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের প্রাথমিক তালিকায় এসেছে বাংলাদেশি চিকিৎসক রায়ান সাদীর নাম। যুক্তরাষ্ট্র প্রবাসী রায়ান সাদী বর্তমানে টেভোগেন বায়োর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী। শনিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও Tevogen Bio, এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা।’ স্বাস্থ্য খাতে অসমতা থেকে সৃষ্ট দুর্ভোগ লাঘবের লক্ষ্যে নিয়ে টেভোগেন বায়োর যাত্রা শুরু। ক্লিনিক্যাল পর্যায়ে কোভিড-১৯, ক্যান্সার এবং অন্যান্য ভাইরাল সংক্রমণের জন্য 'টি সে...