Tuesday, September 15
বিমান ‘কাগজে-কলমে মুনাফা’ দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

বিমান ‘কাগজে-কলমে মুনাফা’ দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নথি অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই সংস্থাটির পাওনা পাঁচ হাজার ৮৪২ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে রয়েছে ৫১২ কোটি টাকার ভ্যাট ও ৫৩ লাখ টাকার আয়কর রয়েছে। ল্যান্ডিং, নেভিগেশন, কাউন্টার ভাড়াসহ বিভিন্ন অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল ফি বছরের পর বছর ঝুলিয়ে রেখে কাগজে-কলমে নিজেদের ‘লাভজনক’ হিসেবে দেখাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২০২৪-২৫ অর্থবছরে ১১ হাজার ৫৫৯ কোটি টাকা আয় এবং ৭৮৫ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা দেখিয়েছে বিমান। এর আগের অর্থবছরেও ২৮২ কোটি টাকা নিট লাভ দেখানো হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিলই তিন হাজার ৪৫২ কোটি টাকা, চট্টগ্রামে এক হাজার ৭৮১ কোটি ও সিলেটে ৬০৩ কোটি টাকাসহ দেশের অন্যান্য বিমানবন্দরে বিমানের বকেয়া রয়েছে। তাছাড়া বিমানের কাছে পদ্মা অয়েলের পাওনা রয়েছে এক হ...
ট্যাংক থেকে গোলাবর্ষণের অনুশীলনের সময় বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত

ট্যাংক থেকে গোলাবর্ষণের অনুশীলনের সময় বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত

জাতীয়, প্রচ্ছদ
হাটহাজারী : আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে,বুধবার দুপুরে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এক আকষ্মিক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর মতে ক্যাপ্টেন মির্জা গুরুতরভাবে আহত হয়েছেন। তবে নিহত দুই সেনা সদস্যের নাম জানা যায়নি। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। হামিম-০৯/ডিএসই-৯...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম সভাপত হিসাবে শপথ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম সভাপত হিসাবে শপথ

জাতীয়, প্রচ্ছদ
নিউইয়র্ক : স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে শপথ গ্রহণের পর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রত্যয় ব্যক্ত করে সাধারণ পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে শেষ করা সম্ভব না–ও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না। ব্রিফিংয়ে খলিলুর রহমান বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুযোগ কাজে লাগাতে জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা ও সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। গত ২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন। খলিলুর রহমান বলেন, ‘সব সমস্যার দ্...
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : আজ (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভাগসমূহের কার্যাবলী সম্পর্কে প্রতিবেদন পেশ করা হয়। বৈঠকে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্য ও কমিটির সংশ্লিষ্ট মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রকল্পসমূহের বাস্তবায়নে কমিটির তৎপরতার গুরুত্ব অনেক বেশি। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মন্ত্রণালয়কে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সভাপতি তার বক্তব্যে জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে স্থায়ী কমিটি দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ম...
রাশিয়া ও উত্তর কোরিয়া সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন

রাশিয়া ও উত্তর কোরিয়া সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : সোমবার রাশিয়া ও উত্তর কোরিয়া তাদের অভিন্ন সীমান্তে প্রথম সড়ক সেতু উদ্বোধন করেছে। রুশ কর্মকর্তারা এই উদ্যোগকে দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তুমেন নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১ কিলোমিটার (০.৬ মাইল)। এতে দুই লেনে প্রতিদিন সর্বোচ্চ ৩০০টি যানবাহন চলাচল করতে পারবে বলে রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে। ভিডিও সংযোগের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, "আমি নিশ্চিত যে সীমান্তবর্তী অঞ্চলে পরিবহন অবকাঠামোর সম্প্রসারণ রাশিয়া ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সহযোগিতার আরও বিকাশে শক্তিশালী গতি সঞ্চার করবে।" সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক ও বিভিন্ন বিনিম...
নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা পুনর্নির্ধারণ

নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা পুনর্নির্ধারণ

জাতীয়, প্রচ্ছদ
সংসদ : সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কর্মশালায় বক্তারা / পুরোনো সিগারেট নতুন দামে বিক্রি, কোটি টাকা রাজস্ব ফাঁকি কোম্পানিগুলোর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করে। প্রস্তাবে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ এর আওতায় নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য পরিবর্তনের পাশাপাশি সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের কথা বলা হয়েছে। সংশোধনের মাধ্যমে নিম্নস্তরের সিগারেটের সর...
উত্তরে আসিফ – দক্ষিণে পাটোয়ারী সম্ভাব্য মেয়র প্রার্থী

উত্তরে আসিফ – দক্ষিণে পাটোয়ারী সম্ভাব্য মেয়র প্রার্থী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে পরিকল্পনায় পরিবর্তন আনছে বলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় সূত্র জানিয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি আসিফ মাহমুদ তাঁর ভোটার নিবন্ধন ঢাকা দক্ষিণ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগরে স্থানান্তর করেছেন এবং নাসির উদ্দিন পাটওয়ারী তাঁর ভোটার নিবন্ধন ঢাকা উত্তরের উত্তরা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা-৮ নির্বাচনী এলাকায় স্থানান্তর করেছেন। নির্ধারিত নথিপত্র যাচাই শেষে নির্বাচন কমিশন সোমবার ফরম-১৩-এর মাধ্যমে উভয়ের ভোটার এলাকা স্থানান্তরের আবেদন আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। দুজনের ভোটার এলাকা পরিবর্তনের পর পুনর্বিন্যাসের উদ্যোগ সম্পর্কে দলীয় সূত্র জানায়, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দলের প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে...
হাসিনার মৃত্যু থেকে দাফন, কোনটাই এই দেশের মাটিতে হবে না

হাসিনার মৃত্যু থেকে দাফন, কোনটাই এই দেশের মাটিতে হবে না

প্রচ্ছদ, রাজনীতি
ঝালকাঠি : সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরায় জেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট। সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে যারা তাদের স্বজন হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবার এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে।’ এ সময় কঠোর ভাষায় তিনি বলেন, ‘শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন, কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।’ এনসিপির এই নেতা সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল। এসব কার্ড তৈরির জন্য শুধু কার্ড প্রকল্পেই ...
প্রধানমন্ত্রীর সাথে জাপান সরকারের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে জাপান সরকারের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সাক্ষাৎ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান সরকারের মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের সহযোগিতা চেয়েছেন। বৈঠকে সাসাকাওয়া বলেন, প্রায় ৫০ বছর ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ে জাপান সরকারের বিশেষ দূত হিসেবে তার দায়িত্বের কথাও তিনি প্রধানমন্ত্রীকে জানান। রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে সাসাকাওয়া বলেন, তিনি এ পরিস্থিতি সম্পর্কে অবগত। রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার বিষয়ও তিনি তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংল...
উপজেলা পরিষদ নির্বাচন প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না : ইসি

উপজেলা পরিষদ নির্বাচন প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না : ইসি

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সম্প্রতি (৩ সেপ্টেম্বর) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ গেজেট আকারে জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণার ধরন ও ব্যয়ের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগ রাখা হয়েছে। বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধানও রাখা হয়েছে। নতুন আচরণবিধির অন্যতম বড় পরিবর্তন হলো পোস্টার নিষিদ্ধ করা। কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টসহ বিভিন্ন স্থানে প্রচারসামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও বিধি...