Thursday, September 3

জাতীয় সংসদ

১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে

১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কৃষি, শিক্ষা, মহিলা ও শিশু, সড়ক পরিবহন, তথ্য ও সম্প্রচার এবং ধর্মসহ বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি সংসদীয় স্থায়ী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম (বরগুনা-২) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী পর্যায়ক্রমে কমিটি গঠনের প্রস্তাবগুলো উত্থাপন করেন। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩)। কমিটির অন্য সদস্যরা হলেন— সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, মোহাম্মদ সহিদুজ্জামান (ফরিদপুর-৪), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. ফরিদুল কবির তালুকদার (জামালপুর-৪), মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ-৪), ...

শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল : স্পীকার

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পরিবর্তিত হয়ে সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। তিনি বলেন, বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের পথযাত্রা সুগম হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে শুধু সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল। স্পীকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে। ভারতের হাইকমিশ...
শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাতেই দেশের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব : প্রধানমন্ত্রী

শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাতেই দেশের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব : প্রধানমন্ত্রী

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : আজ (১ সেপ্টেম্বর) ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি বলেছেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি। তিনি আরো বলেন, ‘আমাদের দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রা...
আইপিইউ মহাসচিবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন

আইপিইউ মহাসচিবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন

জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর মহাসচিব অ্যান্ডা ফিলিপ তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধি দলসহ আজ(সোমবার) ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। জাদুঘরে পৌঁছালে জাদুঘরের মহাপরিচালক আইপিইউ মহাসচিব ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান। পরে তাঁরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থান এর বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ নিয়ে সংরক্ষিত আলোকচিত্র, দলিল-দস্তাবেজ, স্মৃতিচিহ্ন, তথ্যচিত্র ও অন্যান্য ঐতিহাসিক নিদর্শন তাঁরা গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করেন। তাঁরা ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও রাজনৈতিক নিপীড়ন, বিরোধী মত দমন, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর পটভূমি, ঘটনাপ্রবাহ এবং আন্দোলনে ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। পরিদর্শন শেষে আইপিইউ মহাসচিব অ্যা...
আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ, প্রচ্ছদ, রাজনীতি
সংসদ : আজ জাতীয় সংসদে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি'র সঙ্গে বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ (Anda Filip) সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌহার্দপূর্ণ বৈঠকে আইপিইউ এর সেক্রেটারি জেনারেলের সাথে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো। সাক্ষাৎকালে তারা জাতীয় সংসদকে আরও কার্যকর করে তোলা এবং সকল গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বিরোধীদলীয় নেতা এ সময় সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় গুরুত্বপূর্ণ জাতীয় ...
স্পিকারের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

স্পিকারের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধিদলের সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ চিরকালই গণতন্ত্রকামী এবং তারা গণতন্ত্রের মহান আদর্শ রক্ষায় বারবার জীবন উৎসর্গ করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষ নিজেদের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠায় আত্মত্যাগ করতে পিছপা হননি। ইতিহাস সাক্ষী দেয়, এ দেশের সাধারণ মানুষ কখনোই কোনো স্বৈরাচারী শাসনকে মেনে নেয়নি বা সমর্থন করেনি। সম্প্রত...
চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে

চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি চারটি সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে। পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পুনর্গঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জহরত আদিব চৌধুরীকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রেজা-৩...
আইপিইউ সেক্রেটারি জেনারেল ঢাকায়

আইপিইউ সেক্রেটারি জেনারেল ঢাকায়

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ। তিনি বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান। সফরকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাথে আইপিইউ’র সহযোগিতা জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আগামী ২ সেপ্টেম্বর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। হামিম-৩১/ডিএসই-৮...
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক : দুই সদস্যের ওয়াকআউট

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক : দুই সদস্যের ওয়াকআউট

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : আজ ( ৩০ আগষ্ট ) ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি’র সভাপতিত্বে আজ কমিটির দ্বিতীয় বৈঠক হয়েছে। বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনার এক পর্যায়ে কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম, এমপি (৪৫ চাঁপাইনবাবগঞ্জ -৩) এবং মোঃ আব্দুল বাতেন, এমপি (১৮৯ ঢাকা-১৬) ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, “কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।” বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোন...
জনগণ অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে

জনগণ অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলের ওয়াকআউটের পর আয়োজিত এক ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সারাদেশে জনগণ অনিরাপত্তার মধ্যে রয়েছে এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে। সংসদে আইনশৃঙ্খলার অবনতির কথা তুলে ধরলে তা নিয়ে কটূক্তি করা হয়েছে এবং স্পিকারও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন বলে জানান নাহিদ ইসলাম। তাছাড়া বিচ্ছিন্নভাবে মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন এনে তা সরকারি দলের পছন্দমতো পাস করিয়ে নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি একে ‘সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা’ হিসেবে অভিহিত করেন এবং এর প্রতিবাদেই তাদের এই ওয়াকআউট বলে জানান। এর আগে ওয়াকআউটের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছ–...