বীমা কোম্পানিতে গোপন লেনদেনের জন্য আলাদা সার্ভার
ঢাকা : সোমবার (১৪ সেপ্টেম্বর) মতিঝিলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রধান কার্যালয় পরিদর্শনের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, যেসব জীবন বীমা কোম্পানি পলিসিধারীদের দাবি পরিশোধে ব্যর্থ হবে, তাদের দায়বদ্ধতা পূরণে জমি ও অন্যান্য সম্পদ বিক্রি করতে বাধ্য করা হতে পারে।
বীমা খাতের ব্যাপক দুর্বলতা মোকাবিলায় সরকার বীমা আইন, ২০১০ সংশোধনের প্রস্তুতি নিচ্ছে এবং একই সঙ্গে খাতটির জন্য একটি সংকট-সমাধান কাঠামো প্রণয়ন করছে।
তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই দুটি উদ্যোগ সংসদে উপস্থাপন করা হতে পারে।
মন্ত্রী বলেন, জীবন বীমার ৫৭ শতাংশ দাবি এখনো অপরিশোধিত রয়েছে। দায়িত্ব নেওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন সরকার বীমা খাতে ব্যাপক অনিয়মের সন্ধান পেয়েছে বলেও তিনি জানান।
তার ভাষায়, একসময় ব্যাংকিং খাতকে যেভাবে দুর্নীতি, অব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক সংস্থার অ...








