Monday, November 2

মেজর আখতারুজ্জামানের জামিন

ঢাকা : আজ রোববার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিষয়টি নিশ্চিত করে আখতারুজ্জামানের আইনজীবী শিশির মনির জানান, বয়স, অসুস্থতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় গত ২ অক্টোবর আখতারুজ্জামানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।

হামিম-০১/ডিএসই-১১