Monday, November 2

Author: Rezaul Karim

বাংলা কিউআরভিত্তিক পিটুপি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক পিটুপি লেনদেন সেবা চালু

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে আজ থেকে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেন সেবা। এর মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে, দ্রুত ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সেবায় অর্থ পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। বাংলা কিউআর-এর পিটুপি সেবা দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ক...
মেজর আখতারুজ্জামানের জামিন

মেজর আখতারুজ্জামানের জামিন

আইন - আদালত, প্রচ্ছদ
ঢাকা : আজ রোববার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করে আখতারুজ্জামানের আইনজীবী শিশির মনির জানান, বয়স, অসুস্থতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় গত ২ অক্টোবর আখতারুজ্জামানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি। হামিম-০১/ডিএসই-১১...
শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : আজ ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রতিবাদে গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে জননিরাপত্তা ও জ্বালানি খাতের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী আইন বাতিল এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার, ...
যতবার রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই নগরবাসীর স্বার্থে অভিযান বলবে

যতবার রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই নগরবাসীর স্বার্থে অভিযান বলবে

প্রচ্ছদ, সিটি কর্পোরেশন
ঢাকা : বৃহস্পতিবার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত উচ্ছেদ অভিযানকালে গণমাধ্যমকর্মীদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসালে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেফতার করা হবে। প্রশাসক বলেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে দখল করে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে ও গ্রেফতার করা হবে। ’হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে। আবদুস সালাম বলেন, ‘ঢাকার না...
৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বন্ধ না হলে বরাদ্দ বাতিল

৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বন্ধ না হলে বরাদ্দ বাতিল

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট ও ভাড়া দেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ইতোমধ্যে যারা সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট গ্রহীতা বা ভাড়াটিয়াকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কতিপয় বরাদ্দপ্রাপক তাদের অনুকূলে বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক রুম কিংবা পুরো বাসা অন্যকে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম 'বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২' এর সম্পূর্ণ পরিপন্থী। এ অবস্থায় সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপককে তার নামে বরাদ্দকৃত বাসা সম্পূর্ণ বা আংশিক কোনোভাবেই সাবলেট না দেওয়ার জন্য অনুরোধ জান...
আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

আইন - আদালত, প্রচ্ছদ
ঢাকা : বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন। এই মামলার অন্য আসামি কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও, ৪ আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। হানিফসহ মামলার চার আসামিই পলাতক। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালে ২ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন হয়। এতে সাক্ষ্যদেন মোট ১৮ জন। দুই দফায় শেষ হয় যুক্তিতর্ক। হামিম-২৮/ডিএসই-১০...
বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ

বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বিশেষ প্রতিনিধি : জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই (Akazawa Ryosei) আজ (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আকাজাওয়া রিয়োসেই বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বৃদ্ধিতে জাপান আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া - উভয়েই দুইবার করে জাপান সফর করেছেন। তাঁদের সময় থেকেই বাংলাদেশ-জাপান সম্পর্কের বিকাশ ও অগ্রগতির ধারাবাহিকতা তৈরি হয়েছে। তিনি এই ঐতিহ্যকে এগিয়ে নিতে চান। এ সময় প্রধানমন্ত্রী জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কানিজ-২৭/ডিএসই-১০...
হুতি বিদ্রোহীদের দমনে আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করে অভিযান চালানোর আহ্বান

হুতি বিদ্রোহীদের দমনে আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করে অভিযান চালানোর আহ্বান

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বানদার জঙ্গি গোষ্ঠী আইএস এর মতো ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দমন করতেও আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করে অভিযান চালানোর ডাক দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, হুতিরা কেবল ইয়েমেনের মধ্যে সীমাবদ্ধ নেই, আঞ্চলিক সীমানা পেরিয়ে তারা ক্রমেই বিশ্বজুড়ে এক বড় সন্ত্রাসী হুমকি হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের দ্য ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় প্রকাশিত রিমার এক মতামত প্রতিবেদন তুলে ধরে সৌদি সংবাদমাধ্যম ‘আল অ্যারাবিয়া ইংলিশ’ এ খবর জানিয়েছে। প্রতিবেদনে, গত ১০ অক্টোবর রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেন সৌদি রাষ্ট্রদূত রিমা। ওই হামলায় ১৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। নিউ ইয়র্ক টাইমসকে সৌদি আরবের এই রাষ্ট্রদূত বলেন, “৮০টিরও বেশি দেশের কোয়ালিশন স্থানীয় বাহিনীর সহায়তায় জঙ্গ...
ভবিষ্যৎবানী : সেপ্টেম্বর ২০২৮-এর মধ্যে আমেরিকার পতন

ভবিষ্যৎবানী : সেপ্টেম্বর ২০২৮-এর মধ্যে আমেরিকার পতন

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক : ‘আমেরিকার নস্ট্রাডামাস’ নামে পরিচিত জন হোগ ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৮ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পতন, পারমাণবিক হামলা এবং ২৭ বছরব্যাপী একটি বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। তার দাবি, বিশ্ব এমন এক ভয়াবহ অস্থিরতার মুখোমুখি হতে পারে, যার প্রভাব পড়বে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও জ্বালানি সরবরাহের ওপর। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই জীবনের আনন্দ উপভোগ করে নেওয়া উচিত। মার্কিন লেখক জন হোগ গত চার দশক ধরে বিখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামাসের নামে প্রচলিত ভবিষ্যদ্বাণীগুলো বিশ্লেষণ করে আসছেন। নস্ট্রাডামাস মূলত তাঁর দুর্বোধ্য ও রহস্যময় ভবিষ্যদ্বাণীমূলক লেখার জন্য পরিচিত। হোগ সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর কাছে তাঁর ভবিষ্যৎবাণীগুলো তুলে ধরেন। সেখানে তিনি কয়েক শতাব্দী আগের কিছু লেখার সঙ্গে বর্তমান বিশ্বের ঘটনাপ্রবাহের যোগসূত্র স্থাপনের চেষ্টা করেছেন। ...
শরণার্থীদের যৌন শোষণের অভিযোগ : ডক্টরস উইদাউট বর্ডারস এর অর্থায়ন স্থগিত করল সুইজারল্যান্ড

শরণার্থীদের যৌন শোষণের অভিযোগ : ডক্টরস উইদাউট বর্ডারস এর অর্থায়ন স্থগিত করল সুইজারল্যান্ড

আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক : মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (Médecins Sans Frontières—MSF)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, চাদে সংস্থাটির কর্মীদের যৌন অসদাচরণের ব্যাপকতা সম্পর্কে সুইস কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করতে তারা ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডের উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (Swiss Agency for Development and Cooperation—SDC) MSF-কে দেওয়ার জন্য নির্ধারিত ১২ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (১৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার) অর্থায়ন স্থগিত করেছে। স্থগিত করা অর্থ চলতি বছরের জন্য প্রতিশ্রুত মোট ৬২ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁর একটি কিস্তি। জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম NZZ Am Sonntag-এর প্রতিবেদন অনুযায়ী, MSF-এর অভ্যন্তরীণ তদন্তে যৌন সহিংসতা ও শোষণ সংক্রান্ত ৫৯টি অভিযোগের তথ্য উঠে এসেছে। এসব অভিযোগের মধ্যে বিশেষভাবে প্রতিবেশী সুদান থেকে আসা শরণার্থী নারী ও অল্পবয়সী মেয়েদের সংশ্লিষ্টত...