সরকারি সফরে সাথে স্ত্রী – আলোচনায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব
পাবনা : সরকারি সফরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও তার স্ত্রী ডা. তাহমিনা হোসেন পাবনার ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও কুষ্টিয়ায় রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সচিব ফাহিমুল ইসলাম ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাবনা ও কুষ্টিয়া জেলা সফর উপলক্ষে ঢাকা, পাবনা ও কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপককে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সচিবের একান্ত সচিব ও উপসচিব শামীমুর রহমান।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সড়কপথে পাকশী রেলওয়ে স্টেশনে পৌঁছান সচিব। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. তাহমিনা হোসেন, যিনি ঢাকা মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের অধ্যাপক। পরে পাকশী রেলওয়ের ভিআইপি রেস্টহাউসে অবস্থান ও মধ্যাহ্নভোজ শেষে বিকালে তারা রেল...



