Thursday, September 3

প্রশাসন

নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান

নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বুধবার (২ সেপ্টেম্বর) চুক্তিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে দায়িত্ব পালন করছেন। নওরিন-০২/ডিএসই-৯...
প্রশাসনের তিন কর্মকর্তার সচিব পদে পদোন্নতি ও পদায়ন

প্রশাসনের তিন কর্মকর্তার সচিব পদে পদোন্নতি ও পদায়ন

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
  ঢাকা : বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে প্রশাসনের তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর জনপ্রশাসনের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করে সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে। হামিম-০২/ডিএসই-৯...
আমি তো শুধু একজন খাদ্য নিরাপত্তা কমিশনার – তুকারাম মুন্ধে

আমি তো শুধু একজন খাদ্য নিরাপত্তা কমিশনার – তুকারাম মুন্ধে

আন্তর্জাতিক, প্রচ্ছদ, প্রশাসন
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালিয়ে নিম্নমানের স্বাস্থ্যবিধি ও অনিরাপদ খাবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন ৫১ বছর বয়সী রাজ্য খাদ্য নিরাপত্তা কমিশনার তুকারাম মুন্ধে। গত কয়েক সপ্তাহে মুন্ধের নেতৃত্বে চারটি ডমিনোজ ও একটি পিৎজা হাটের শাখার খাদ্য ব্যবসার অনুমতি স্থগিত করা হয়েছে। মে মাসে মহারাষ্ট্রের খাদ্য নিরাপত্তা প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ক্রিকেট ক্লাব, হোটেল ও নামী রেস্তোরাঁসহ ৩ হাজারের বেশি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। মুম্বাইয়ের এক বিচারক মুন্ধের বিরুদ্ধে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর বেছে বেছে কঠোর ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে আদালতের ক্যান্টিনও পরীক্ষা করা হয়েছে কি না জানতে চেয়েছিলেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তার দল সেখানে পরিদর্শনে যায় এবং লাইসেন্স ...
ছুটির দিনে পৃথক প্রজ্ঞাপনে তিন সচিব পদে রদবদল

ছুটির দিনে পৃথক প্রজ্ঞাপনে তিন সচিব পদে রদবদল

প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তিন সচিব পদে রদবদল করেছে সরকার। কৃষি মন্ত্রণালয় থেকে ১১ দিন আগে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে বদলি করা রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করা হয়েছে। চুক্তিভিত্তিতে নিয়োজিত এ কর্মকর্তাকে এখন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। আর ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে। এর আগে ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন করেছিল সরকার। চুক্তি ভিত্তিতে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব...
নতুন রাজশাহী বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার

নতুন রাজশাহী বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
তিন জেলার জেলা প্রশাসক প্রত্যাহার

তিন জেলার জেলা প্রশাসক প্রত্যাহার

প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : মঙ্গলবার (১৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে দেশের তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করে প্রত্যাহারকৃতদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। হামিম-১৯/ডিএসই-৮...
৪০৯ প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন

৪০৯ প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন

প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : রোববার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের মোট ৪০৯ জন প্রকৌশলীকে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া প্রকৌশলীদের মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল), ১৩৫ জন উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপ-বিভাগীয় প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) রয়েছেন। সহকারী প্রকৌশলীদের মধ্যে ১০০ জনকে ঢাকা বিভাগের বিভিন্ন দপ্তরে, ২০ জনকে রাজশাহী, ৩৪ জনকে চট্টগ্রাম, ২০ জনকে খুলনা, ১২ জনকে বরিশাল, ৭ জনকে সিলেট, ৯ জনকে ময়মনসিংহ এবং ১৭ জনকে রংপুর বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে। উপ-বিভাগীয় প্রকৌশলীদের মধ্যে ৭৯ জনকে ঢাকা বিভাগের বিভিন্ন দপ্তরে, ১৮ জনকে রাজশাহী, ৩২ জনকে চট্টগ্রাম, ২০ জনকে খুলনা, ১০ জনকে বরিশাল, ৯ জনকে সিলেট, ৭ জনকে ময়মনসিংহ এবং ১৫ জনকে রংপুর ...