Thursday, November 5
ইরানের ওপর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ

ইরানের ওপর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বুধবার (১৯ আগস্ট) ভোরে এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অভিযোগ, ইরানি বাহিনী আমিরাতকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে এমন উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন এবং আর্থিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ‘সমুদ্রপথে চলাচলকারী নৌযানগুলোকে লক্ষ্য করে’ নিক্ষেপ করা হয়েছিল। তারা আরও জানায় যে, দেশের নিরাপত্তা বা এই অঞ্চলের সামুদ্রিক নৌচলাচল ব্যবস...
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তায় কাতারের আশ্বাস

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তায় কাতারের আশ্বাস

জাতীয়, প্রচ্ছদ
কাতার : বুধবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বর্ণনা করেন এবং আশ্বস্ত করেন যে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে। খলিলুর রহমান কাতারের নেতাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। তিনি কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নে কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন, যা বৃহত্তর অঞ্চল ও এর বাইরেও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপ...
সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা চলছে

সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা চলছে

জাতীয় সংসদ, প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে সংসদ সদস্যদের সভা চলছে। বুধবার বিকেল ৪টায় জাতীয় এ বৈঠক শুরু হয়। জানা গেছে, জাতীয় সংসদের চলতি অধিবেশনের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সরকারদলীয় এমপিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এ সভার আয়োজন করা হয়েছে। বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সভায় সংসদে সরকারের বিভিন্ন কার্যক্রম, আইন প্রণয়ন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রেজা-১৯/ডিএসই-৮...
সরকারের লক্ষ্য সম্পূর্ণ ‘কন্টাক্ট-ফ্রি’ ও ‘ফেসলেস’ রাজস্ব প্রশাসন গড়ে তোলা

সরকারের লক্ষ্য সম্পূর্ণ ‘কন্টাক্ট-ফ্রি’ ও ‘ফেসলেস’ রাজস্ব প্রশাসন গড়ে তোলা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ দেওয়া বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামোয় একটি হবে রাজস্ব নীতি বিভাগ, অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতি বিভাগ সরকারের ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করবে। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই প্রতিষ্ঠান একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও উন্নয়নবান্ধব কর কাঠামো প্রণয়ন করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হবে ‘অ্যাকশন টিম’, যারা কার্যকরভাবে রাজস্ব আদায় করবে। তিনি বলেন, কর প্রদান প্রক্রিয়া সহজ করা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। রাজস্ব নীতি প্রণয়নে অর্থনীতিবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি, গবেষক এবং শিল...
গেজেট আছে, ইউনিফর্ম আছে কিন্তু বাস্তবায়ন নাই

গেজেট আছে, ইউনিফর্ম আছে কিন্তু বাস্তবায়ন নাই

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ডের অধিনস্ত বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ডিপার্টমেন্ট রাজস্ব-আদায়কারী ও সরকারি ইউনিফর্মড ডিপার্টমেন্ট হিসেবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজস্ব আহরণ ও আইন প্রয়োগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক পরিচয়, পদমর্যাদা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিসের মত এই বিভাগের জন্যেও সরকার "বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট পোশাক বিধিমালা, ২০১৯" প্রণয়ন করেছে এবং বিধিমালাটি এস.আর.ও. নং ২৮১-আইন/২০১৯/৪৫-কাস্টমস, তারিখ: ৩ সেপ্টেম্বর ২০১৯, এর মাধ্যমে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। এই বিধিমালার অধীনে কাস্টমস ও ভ্যাট বিভাগে কর্মরত সেপাই, সাব-ইন্সপেস্টর, সহকারী রাজস্ব কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, সহকারী কমিশনার, ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার ও কমিশনার এবং সমপদমর্যাদার অন্যান্য কর্মকর্তা ...
তিন জেলার জেলা প্রশাসক প্রত্যাহার

তিন জেলার জেলা প্রশাসক প্রত্যাহার

প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : মঙ্গলবার (১৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে দেশের তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করে প্রত্যাহারকৃতদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। হামিম-১৯/ডিএসই-৮...
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

আইন - আদালত, প্রচ্ছদ
ঢাকা : প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (১৮ আগষ্ট) জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে। রোববার প্রসিকিউশন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশে ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) প্রধান অতিরিক্ত আইজিপির কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রেড নোটিশ জারির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। তিনি বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক কোনো আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য এটি প্রথম উদ্যোগ। আমিনুল বলেন, আমরা জানতে পেরেছি, জেনারেল (অব.) আজিজ আহমেদ যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। আমরা বিশ্...
জাতীয় সংসদ গবেষণা নীতিমালা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ গবেষণা নীতিমালা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সাঈদ আল নোমান এমপি'র সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ এর গবেষণা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্য সংসদ সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আ.ন.ম. খলিলুর রহমান খান, পরিচালক (যুগ্মসচিব) মোঃ নাজমুল হক, উপসচিব মোঃ ফয়সাল মোর্শেদ, উপসচিব ড. মোঃ ওহিদুজ্জামান এবং উপপরিচালক মোঃ আলী আকবর অংশগ্রহণ করেন। শুরুতে কমিটির সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের গবেষণা বরাদ্দ ও গবেষণা নীতিমালার আলোকে গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেন। বৈঠকে গবেষণার জন্য প্রস্তাব আহ্বানের লক্ষ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সুপারিশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর উদ্দেশ্য ও লক্ষ্য অনুসারে জাতীয় সংসদে...
সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : আজ (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সভাপতি মোঃ মনিরুল হক চৌধুরী, এমপি’র সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরিচিতির পর বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর এর প্রধানগণ কর্তৃক তাঁদের কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। বৈঠক শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণে এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় সভাপতি নিজেই মুনাজাত পরিচালনা করেন। কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি, মোঃ ফজলুর রহমান, এমপি, মোঃ আবদুল হান্নান, এমপি, আমীর এজাজ খান, এমপি, এবং রোকেয়া বেগম, এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। তাছা...
পরবর্তী অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

পরবর্তী অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ। এ পরিবর্তনের আগে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে নয় মাসে, অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে শেষ করা হবে। এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত হিসাব করা হয়। সরকারের বিবেচনায়, জুলাই ও আগস্ট মাসে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় বর্ষার কারণে উন্নয়ন কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অর্থবছর ১ ...