সাহেদ-আবুলের দুর্নীতি মামলা : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ অক্টোবর
ঢাকা : কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বুধবার পিছিয়ে দেওয়া হয়েছে।
সাক্ষীদের অনুপস্থিতির কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর সময় আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন তা মঞ্জুর করেন এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেছেন।
কারাগারে থাকা সাহেদকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।
অন্য আসামিরা হলেন—ডিজিএইচএসের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম।
যদিও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে শুরুতে মামলার আস...



