Thursday, September 3

ইরানের ওপর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ

বুধবার (১৯ আগস্ট) ভোরে এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির অভিযোগ, ইরানি বাহিনী আমিরাতকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে এমন উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক লেনদেন এবং আর্থিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ‘সমুদ্রপথে চলাচলকারী নৌযানগুলোকে লক্ষ্য করে’ নিক্ষেপ করা হয়েছিল। তারা আরও জানায় যে, দেশের নিরাপত্তা বা এই অঞ্চলের সামুদ্রিক নৌচলাচল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি ইঙ্গিত দেন, এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের মধ্যে একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হতে পারে।

আন্তর্জাতিক-ডেস্ক/১৯/ডিএসই-৮