
ঢাকা : আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সাঈদ আল নোমান এমপি’র সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬ এর গবেষণা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য সংসদ সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া, মহাপরিচালক আ.ন.ম. খলিলুর রহমান খান, পরিচালক (যুগ্মসচিব) মোঃ নাজমুল হক, উপসচিব মোঃ ফয়সাল মোর্শেদ, উপসচিব ড. মোঃ ওহিদুজ্জামান এবং উপপরিচালক মোঃ আলী আকবর অংশগ্রহণ করেন।
শুরুতে কমিটির সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের গবেষণা বরাদ্দ ও গবেষণা নীতিমালার আলোকে গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেন।
বৈঠকে গবেষণার জন্য প্রস্তাব আহ্বানের লক্ষ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সুপারিশ করা হয়। একইসঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর উদ্দেশ্য ও লক্ষ্য অনুসারে জাতীয় সংসদের কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কার্যক্রম এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণার বিষয়/ক্ষেত্র নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
নওরিন-১৮/ডিএসই-৮
