সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা
ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ
মঙ্গলবার (২০ ডিসেম্বর) এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা প্রজ্ঞাপন অনুযায়ী ২০২১-২২ কর বছরে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এর বিধান অনুযায়ী, ২০২১-২২ কর বছরে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬টি ও কোম্পানি ক্যাটাগরিতে ৫৩টি ও অন্যান্য ক্যাটাগরিতে ১২টি মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতার নাম প্রকাশ করা হ...








