Monday, November 2

সম্পাদকীয়

নগ্নতা কি নারীর অধিকার, নাকি বাণিজ্যিক চক্রান্ত ?

নগ্নতা কি নারীর অধিকার, নাকি বাণিজ্যিক চক্রান্ত ?

প্রচ্ছদ, সম্পাদকীয়
নগ্নতা কখনোই কোনো নারীর অধিকার হতে পারে না। একজন প্রাপ্তবয়স্ক নারী নিজের ইচ্ছায় কী পরবেন বা কীভাবে নিজেকে উপস্থাপন করবেন - সেটি অবশ্যই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সেই ব্যক্তিগত সিদ্ধান্তকে যখন পরিকল্পিতভাবে ‘নারীর অধিকার’, ‘মুক্তি’, ‘স্বাধীনতা’ কিংবা ‘সেলিব্রিটি সংস্কৃতি’র নামে কখনও নগ্ন বা কখনও অর্ধনগ্ন করে প্রচার ও বাজারজাত করা হয়, তখন প্রশ্ন উঠবেই - এই প্রচারের উদ্দেশ্য কি এবং সুবিধাভোগী কারা? বিষয়টি নিয়ে লিখেছেন রেজাউল করিম  পর্যবেক্ষণে দেখা যায় নারীর নগ্নতা ও অর্ধনগ্নতাকে কেন্দ্র করে একটি বিশেষ ধরনের বাণিজ্যিক ও মিডিয়া-চক্র গড়ে উঠেছে। এই চক্র নারীর শরীরকে বিনোদন, প্রচার, দর্শক আকর্ষণ এবং ব্যবসায়িক সাফল্যের উপকরণ হিসেবে ব্যবহার করে। নানা আয়োজন, প্রলোভন, প্রচার এবং মিডিয়া কাভারেজের মাধ্যমে একজন নারীকে ধীরে ধীরে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে তার শরীরই হয়ে ওঠে তার ‘ব্র্যা...
রাজনীতি এখন কোনদিকে ?

রাজনীতি এখন কোনদিকে ?

প্রচ্ছদ, সম্পাদকীয়
একদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, অন্যদিকে ১১ দলের লং মার্চ ! একদিকে প্রধানমন্ত্রীর সীমা ছাড়িয়ে গেলে ব্যবস্থার সতর্কতা, অন্যদিকে রাস্তার দুপাশে লং মার্চের সমর্থনে হাজার হাজার মানুষ!   রাজনীতি এখন কোনদিকে ? রেজাউল করিম এদেশের রাজনীতিতে দল ও ব্যক্তির অতীত গুরুত্বপূর্ণ। অতীতের জন্য জামাতকে বলা হয় রাজাকার, এরশাদকে স্বৈরাচার, আওয়ামী লীগের ভুমিকার জন্য বলা হয় ফ্যাসিস্ট - তাহলে বিএনপি ? বিএনপির প্রতিষ্ঠা আগে হলেও গণপরিচিতি বা জনপ্রিয়তার শুরু মূলত এরশাদ বিরোধী আন্দোলন থেকে। বেগম জিয়ার তেজোদ্দীপ্ত বক্তৃতা ও ব্যক্তিগত দৃঢ়তায় অপোষহীন হিসাবে অল্প ভোটে ( ০.৭৩ শতাংশ) বিজয়ী হয়ে ১৯৯১ সালে জোট করে বিএনপি রাষ্ট্র গঠনের পর সেই সময়ের সংবাদপত্র এবং সমসাময়িক ঘটনা পর্যালোনায় দেখা যায় লুট, চাঁদাবাজি আর সন্ত্রাসের অভয়ারণ্য বাংলাদেশ। মেয়াদ শেষে ৯৬ সালের ১৫ ফ্রেব্রুয়ারী বিতর্কিত নির্বাচন দি...
সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স দেয়া উচিত

সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স দেয়া উচিত

প্রচ্ছদ, সম্পাদকীয়
রেজাউল করিম : সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে, বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকদের জন্য অস্ত্রের লাইসেন্স প্রদানের বিধি-বিধান সহজ করার পাশাপাশি বৈধ অস্ত্র ক্রয়ে দীর্ঘমেয়াদি ও কম সুদে ব্যাংক ঋণের সুযোগ দেওয়ার ব্যপারে নীতিগতভাবে সরকারের বিবেচনা করা উচিত। সাংবাদিকরা অনুসন্ধান নিশ্চয়ই ভালো লোকদের ব্যপারে করে না - তারা যাদের বিরুদ্ধে অনুসন্ধান করে তাদের বেশির ভাগই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ক্ষমতার অপব্যবহারকারী। এধরনের চিহ্নিত অপরাধীরাও সামান্য কিছু নিয়ম মেনে ঘুষ ও তদ্বিরের জোরে সহজেই অস্ত্রের লাইসেন্স পায়৷ একারনে অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে হুমকি, হামলা ও হয়রানির শিকার হতে হয়। কোনো কোনো সাংবাদিককে প্রাণও দিতে হয়। জন-দায়িত্ব পালন করতে গিয়ে সরকারের কেউ এমনিতে মরলেও বিশেষ অনুদান ও পতাকায় ঢেকে তাকে সম্মান দেয়া হয়। খুন হলেতো পুরা রাষ্ট্র আস...
বিএনপির ৪৮ বছর : জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি

বিএনপির ৪৮ বছর : জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি

প্রচ্ছদ, সম্পাদকীয়
রেজাউল করিম : We Revolt - এই ঘোষণাতেই দেশজুড়ে মূলত সশস্ত্র মুক্তিযুদ্ধে উদ্দীপ্ত হয়েছিল বাংলাদেশ। সেই বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ৪৮ বছর আগে যে বিএনপির পথচলা, বেগম জিয়ার ব্যক্তিত্বময় দৃঢ়তা ও আপসহীন নেতৃত্বে গড়ে ওঠা দলটির কাছে ৪৮ বছরে জনগণের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? ১৯৯০-এর এরশাদবিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্বের পর ১৯৯১ সালে দেশের জনগণ আস্থা রেখেছিল বেগম জিয়ার ওপর। তিনি যথেষ্ট চেষ্টাও করেছেন কিন্তু কিছু চিহ্নিত বিএনপি পরিচয়ধারীদের লুটপাট দখলবাজির সুযোগে জনপ্রিয়তায় ধস নামে।এরই মধ্যে ৯৬'র ১২ ফেব্রুয়ারীতে যেমন-তেমন নির্বাচন দিয়ে সরকারে টিকে থাকার চেষ্টায় সাধারণ জনগণের একাংশ আওয়ামী লীগের আন্দোলনে সমর্থন দিলে দেশজুড়ে প্রতিবাদের মুখে বিএনপির সরকার গণবিরোধী সরকারে পরিনত হয়। এই সুযোগে শেখ হাসিনা মাথায় হজ্জের কালো-কাপড় বেঁধে সুফির চেহারায় আমার বাপ নাই মা নাই "...