Monday, August 3
বিএনপির নেতৃত্বে নতুন ১২ দলীয় জোট

বিএনপির নেতৃত্বে নতুন ১২ দলীয় জোট

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপির নেতৃত্বে জোট গঠন করেছে ১২টি রাজনৈতিক দল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে চলমান সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের লক্ষ্যে বিএনপির নেতৃত্বে জোট গঠন করেছে ১২টি রাজনৈতিক দল। জোটের মধ্যে থাকা রাজনৈতিক দলগুলো হচ্ছে- জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা), এনডিপি, মুসলিম লীগ (বিএমএল), জমিয়াতে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, আমরা চলমান সরকারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথের সব কর্মসূচি সক্রিয়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্...
জঙ্গি সংগঠনের সাথে ছেলের জড়ানোর বিষয়টি জামায়াত আমির স্বীকার করেছেন – সিটিটিসি

জঙ্গি সংগঠনের সাথে ছেলের জড়ানোর বিষয়টি জামায়াত আমির স্বীকার করেছেন – সিটিটিসি

জাতীয়, প্রচ্ছদ
সংবাদ সম্মেলনে সিটিটিসি বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, "নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহর জড়ানোর বিষয়টি জিজ্ঞাসাবাদে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্বীকার করেছেন"। আসাদুজ্জামান দাবি করেছেন, ছেলে জঙ্গিবাদে জড়িয়েছেন সেটি জানতেন ডা. শফিকুর। এরপরও তিনি নীরব ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাননি। নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সঙ্গে সংগঠন হিসেবে জামায়াতের সংশ্লিষ্টতা খুঁজতে ডা. শফিকুর রহমানকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জামায়াতের আমিরের জঙ্গিবাদে সংশ্লিষ্টতার কোনো তথ্য-প্রমাণ পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসবাদের সংজ্ঞা অনুযায়ী আপনার ছেলে জঙ...
বিএনপির এমপি  হারুনুর রশিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন

বিএনপির এমপি  হারুনুর রশিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি  হারুনুর রশিদ সংসদে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ সংসদের বাইরে এসে বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি। এ সময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ। এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও হারুনুর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই বৃহস্পতিবার সকালে এসে পদত্যাগপত্র জমা দেন তিনি। তৌফিক/৪২/ডিএসই ...
মেট্রোরেল সংলগ্ন এলাকার ভবনের বাসিন্দাদের সাত নির্দেশনা – ডিএমপি

মেট্রোরেল সংলগ্ন এলাকার ভবনের বাসিন্দাদের সাত নির্দেশনা – ডিএমপি

জাতীয়, প্রচ্ছদ
২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করবেন তিনি। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল সংলগ্ন এলাকার ভবনের বাসিন্দাদের জন্য সাতটি নির্দেশনার কথা জানিয়েছে পুলিশ। এরিমধ্যে ওইসব এলাকার বাসিন্দাদের কাছে পুলিশ এই ৭ নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ শুরু করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্দেশনাগুলো হলো— >> কোনো ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে আগামী ২৯ ডিসেম্বরের আগে নতুন কোনো ভাড়াটিয়া উঠতে পারবেন না। >> কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে আগামী ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্টুরেন্ট খোলা যাবে না। >> ২৮ ডিসেম্বর মেট্রোরেল সং...
গাজীপুরে জাহাঙ্গীর আলম মেয়র পদে ফিরে আসছেন

গাজীপুরে জাহাঙ্গীর আলম মেয়র পদে ফিরে আসছেন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের মৌচাক স্কাউট ক্যাম্প মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘গাজীপুরে জাহাঙ্গীর আলমের মেয়র পদে ফেরার বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। তাকে তো মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়নি, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত যেসব কারণে করা হয়েছে, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে।’  গত শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ঘোষণার পর থেকেই দল থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের দলে ফেরার বিষয়টি আ...
জামায়াতে ইসলামীর আমিরের আবার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জামায়াতে ইসলামীর আমিরের আবার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জাতীয়, প্রচ্ছদ
ডা. মো. শফিকুর রহমানের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর বুধবার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত শুনানি শেষে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার সাত দিনের রিমান্ড শেষে শফিকুর রহমানকে আদালতে হাজির করে ফের ৮ দিনের রিমান্ড আবেদন করেন। শফিকুর রহমানের পক্ষে কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, শিশির মনির রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন। নুরুল-ইসলাম/২৩/ডিএসই ...
জানাজার সময় ডান্ডাবেড়ি ও হাতকড়া খুলে দিলে ভালো হতো – তথ্য মন্ত্রী

জানাজার সময় ডান্ডাবেড়ি ও হাতকড়া খুলে দিলে ভালো হতো – তথ্য মন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ গত মঙ্গলবার গাজীপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ালেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। এ বিষয়ে সাংবাদিকরা বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, জানাজার সময় হাতকড়া-ডান্ডাবেড়ি থাকার ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, সরকার এতটা ‘অমানবিক’ না হলেও পারতো। জবাবে ড. হাছান বলেন, আমি বিষয়টি নিয়ে চেক করেছি। আমি গাজীপুরের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ডান্ডাবেড়ি বা হাতকড়া পরানো না পরানো হচ্ছে জেল প্রশাসনের কাজ। তিনি বলেন, কয়েকদিন আগে কয়েকজন জঙ্গি পালিয়ে গেছে। তাদের বিষয়ে যেভাবে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল সেটি করা হয়নি বিধায় তদন্তে উঠে এসেছে এবং তারা পালিয়ে যাওয়ার সুযোগ...
ঢাকায় আসছেন ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। সংক্ষিপ্ত এই সফরে দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থের নানা বিষয়ে আলোচনা করবে দুই দেশ। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বাংলাদেশ এবং ইরান। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইরানের কাছ থেকে তেল কেনার চিন্তাও করেছে বাংলাদেশ। ...
জজ কোর্টে মির্জা ফখরুল  ও মির্জা আব্বাসের জামিন আবেদন

জজ কোর্টে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস বুধবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত আবেদনের ওপর শুনানির জন্য বিকেল ৩টায় সময় ঠিক করেছেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত  তিন দফায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এবার আমরা মহানগর দায়রা জজ আদালতে (সিআরমিস) তাদের জামিন আবেদন করেছি।  তাদের অন্তর্বর্তী জামিন আবেদন করেছি। শুনানির জন্য আজ বিকেল ৩টার সময় ঠিক করেছেন আদালত। জানা যায়, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে অভিযান চলাক...
বাড়তি ফি আদায় বন্ধে  স্কুলে স্কুলে সরেজমিনে মনিটরিং

বাড়তি ফি আদায় বন্ধে স্কুলে স্কুলে সরেজমিনে মনিটরিং

জাতীয়, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে মনিটরিং শিক্ষা মন্ত্রণালয়ের চারজন উপসচিবের নেতৃত্বে চারটি মনিটরিং কমিটির সদস্যরা বুধবার সরকারি, বেসরকারি স্কুল এবং বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী ভর্তি, ভর্তি ফি, উন্নয়ন ফিসহ অন্যান্য ফি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ  যথাযথভাবে গ্রহণ করছে কিনা তা সরেজমিনে যাচাইয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করছেন। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত ১৬টি মনিটরিং কমিটি রাজধানী ঢাকায়, ৮টি বিভাগীয় মনিটরিং কমিটি বিভাগীয় সদর জেলা, ৫৫টি জেলা মনিটরিং কমিটি জেলা সদরের এবং উপজেলা মনিটরিং কমিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে মনিটরিং করছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পরিদর্শন করে তারা অধিদপ্তরে রিপোর্ট জমা দেবেন। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে বিধি অনুযায়ী যথাযথ ব্...