Wednesday, September 16

জাতীয়

মিশেল ব্যাচেলেট ঢাকায় পৌঁছেছেন

মিশেল ব্যাচেলেট ঢাকায় পৌঁছেছেন

জাতীয়, প্রচ্ছদ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট ঢাকায় পৌঁছেছেন।  রোববার (১৪ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।  সরকারের আমন্ত্রণে চার দিনের সফরে এসেছেন তিনি। মানবাধিকার পরিস্থিতি দেখতে তাকে এই আমন্ত্রণ জানানো হয়। ব্যাচেলেট সফরে এসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জাদুঘর পরিদর্শন করবেন। পরে তিনি কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। সফরকালে মিশেল ব্যাচেলেট পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।  ...
দোয়া অনুষ্ঠান করবে, তবে সেটা ছাত্রলীগ হয়ে কেন?

দোয়া অনুষ্ঠান করবে, তবে সেটা ছাত্রলীগ হয়ে কেন?

জাতীয়, প্রচ্ছদ
বুয়েটে ক্ষুব্ধ শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বুয়েটের ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের সাবেক নেতাদের ব্যানারে আলোচনা সভা ও দোয়ার আয়োজন অনুষ্ঠানের খবরে ৫০০ শিক্ষার্থী বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শণ করেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘আবরারের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ - স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের অভিযোগ, দোয়া অনুষ্ঠান করবে, তবে সেটা সাবেক ছাত্রলীগ হয়ে কেন? সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এই আয়োজন করা যেত। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরে বাংলা হলে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আদালত এ হত্যার দায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ...
প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে রডের পরিবর্তে বাঁশ

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে রডের পরিবর্তে বাঁশ

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মানে অনিয়ম শুক্রবার রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামে অনিয়মের প্রমান পেয়ে তৃতীয় পর্যায়ে নির্মিত প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৫৯টি ঘরের মধ্যে ১১টি ঘর ভেঙে দিয়েছেন স্থানীয় নির্বাহী কর্মকর্তা। ঘটনার পর শনিবার (১৩ আগস্ট) সকালে ভেঙে ফেলা ঘরগুলো পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন। তিনি ঠিকাদারকে নিজস্ব অর্থায়নে আগামী পাঁচ দিনের ভেতর সঠিকভাবে কাজগুলো শেষ করার নির্দেশ দেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গৃহ নির্মাণের প্রত্যেকটি ধাপে ধাপে অনিয়ম করা হয়েছে। গ্রেড ভিমের ভেতরে ৪টি রডের বদলে কোনো ভিমে দেওয়া হয়েছে একটি রড আর অধিকাংশ ভিমে কোন রড দেয়া হয়নি, আবার কোথাও রডের বদলে দেওয়া হয়েছে বাঁশ। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার স...
৪০ দিনে অনলাইনে ৪০ কোটি টাকার বেশি ভূমি উন্নয়ন কর আদায়

৪০ দিনে অনলাইনে ৪০ কোটি টাকার বেশি ভূমি উন্নয়ন কর আদায়

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
অনলাইন ব্যবস্থায় খাজনা আদায় বাড়ছে শনিবার (১৩ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৪০ দিনেই অনলাইন ব্যবস্থায় সারাদেশে প্রায় ৪০ কোটি টাকার বেশি ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি অফিসে না গিয়েই অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার সুবিধার কারণে নাগরিক হয়রানি অনেক কমছে। ফলে দেশের নাগরিকদের মধ্যে নিয়মিত ভূমি উন্নয়ন কর দেওয়ার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ভূমি অফিসগুলোকে ক্যাশলেস (নগদ টাকার লেনদেনহীন) ঘোষণা করা হয়েছে। এসব অফিসে সব ধরনের ফি ইলেকট্রনিক মাধ্যমে নেওয়া হয়। দেশের অন্যান্য জেলার চেয়ে ঢাকায় অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার হার সবচেয়ে বেশি। চলতি ২০২২-২৩ অর্থবছরে ঢাকাসহ দেশের শতভাগ ভূমি মালিক অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার আওতায় চলে ...
দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে চা শ্রমিক ইউনিয়ন

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে চা শ্রমিক ইউনিয়ন

জাতীয়, প্রচ্ছদ
৪৮ ঘন্টার মধ্যে দাবি না মানলে মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শনিবার (১৩ আগস্ট) রাতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, দৈনিক মজুরি বৃদ্ধির দাবি না মানলে হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে চা শ্রমিক ইউনিয়ন। তিনি বলেন, ‘ধর্মঘট ও সমাবেশের পর বিকেলে শ্রমিকরা ফিরে গেছেন নিজ নিজ বাগানে। আমাদের আন্দোলন চলবে। রোববার ও সোমবার ছুটির দিন হওয়ায় শ্রমিকরা নিজ নিজ বাগানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তবে ৪৮ ঘণ্টার মধ্যে যদি দাবি মানা না হয় তবে মঙ্গলবার আমরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করবো।’  দীর্ঘদিন ধরে দৈনিক ১২০ টাকা মজুরিতে কাজ করছেন জেলার ৪১টি চা বাগানের শ্রমিকরা। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ টাকা অত্যন্ত অপ্রতুল। তাই মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত তারা দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি ...
প্রতিদিন দেশে প্রায় ২শ কোটি টাকার সোনার অলঙ্কার ও বার চোরাচালান হয়

প্রতিদিন দেশে প্রায় ২শ কোটি টাকার সোনার অলঙ্কার ও বার চোরাচালান হয়

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
পোদ্দারদের সঙ্গে রয়েছে চোরাকারবারিদের সিন্ডিকেটের গভীর সম্পর্ক শনিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর বসুন্ধরা সিটিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন এন্টি স্মাগলিং এন্ড ল এনফোর্সমেন্ট চেয়ারম্যান এনামুল হক খান দোলন লিখিত বক্তব্যে জানান, প্রতিদিন সারাদেশে কমপক্ষে প্রায় ২শ কোটি টাকার অবৈধ সোনার অলঙ্কার ও বার চোরাচালানের মাধ্যমে দেশে আসছে। দোলন জানান, জল, স্থল ও আকাশ পথে এসব সোনা আসছে। যার পরিমাণ বছরে শেষে দাঁড়ায় প্রায় ৭৩ হাজার কোটি টাকা। তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধরণের বিপর্যয়ের মুখে সোনার বাজারে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে চোরাকারবারিদের দেশি-বিদেশি সিন্ডিকেট। কৃত্রিম সঙ্কট তৈরি করে প্রতিনিয়ত স্থানীয় পোদ্দার বা বুলিয়ন বাজারে সোনার দাম বাড়ানো হচ্ছে। পোদ্দারদের সিন...
আগস্টের পর টের পাবেন কত ধানে কত চাল – নানক

আগস্টের পর টের পাবেন কত ধানে কত চাল – নানক

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। নৈরাজ্যের পথ ছেড়ে দিয়ে নির্বাচনের পথে হাঁটুন, নির্বাচনকে মোকাবিলা করুন। আগস্ট মাসটা যেতে দেন, তারপর টের পাবেন কত ধানে কত চাল। শনিবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সামরিকতন্ত্রকে পদাঘাত করার জন্য এই আওয়ামী লীগ লড়াই করেছে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। সরকার পতনে বিএনপি নেতাদের হুমকি-ধমকির প্রসঙ্গে হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেতা নানক বলেন, পরিষ্কারভাবে বলতে চাই— মির্জা ফখরুল সাহেব, নৈরাজ্যের পথ ছেড়ে দেন...
আওয়ামী লীগের দুর্নীতিবাজ অংশটা বেহেশতে আছে আর বাকিরা দোজখে

আওয়ামী লীগের দুর্নীতিবাজ অংশটা বেহেশতে আছে আর বাকিরা দোজখে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 'আওয়ামী লীগের একটা অংশ, মানে প্রায় ২০ ভাগ— যারা দুর্নীতি-লুটপাট করে খাচ্ছে, তারা বেহেশতে আছে। বাকি ৮০ ভাগ আওয়ামী লীগের নেতা-কর্মী সহ দেশের বাকি জনগণ ভয়ংকর কষ্টে আছে। বলতে পারেন দোজখে আছে। শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে তি‌নি এ কথা ব‌লেন। শামসুজ্জামান দুদু ব‌লে‌ন, ‘দে‌শে এমন কোনও নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই— যার দাম বাড়েনি। কোনও কোনও জিনিসের দাম ২০০ গুণ বেড়েছে।' দেশের জনগণ কষ্টে আছে। এরকম অবস্থায় জনগণের সাথে মশকরা করে যারা বলে— দেশের মানুষ বেহেশতে আছে, তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।' তিনি আ...
জাতিসংঘের মানবাধিকার প্রধান রবিবার ঢাকায় আসছেন

জাতিসংঘের মানবাধিকার প্রধান রবিবার ঢাকায় আসছেন

জাতীয়, প্রচ্ছদ
জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, চার দিনের সফরে রোববার (১৪ আগস্ট) বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট। দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে তার এই সফর। বার্তায় বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট সরকারের আমন্ত্রণে রোববার থেকে বাংলাদেশে সরকারি সফর করবেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম কোনো সরকারি সফর। ঢাকা সফরকালে হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। তিনি জাতীয় মানবাধিকার কমিশন, সুশীল সমাজ সংস্থার প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গেও দেখা করবেন। একটি অনুষ্ঠানেও বক্তব্য দেবেন তিনি। এছাড়া, যাবেন কক্সবাজারেও।  মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এব...
কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

জাতীয়, প্রচ্ছদ
কিশোরগঞ্জ এক্সপ্রেস রাজধানী কুড়িলে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ট্রেনের ধাক্কায় ইয়ামিন আহম্মদ (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। ইয়ামিন আহম্মদ মিরপুরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন। বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানে রেললাইনে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় মারা যান ইয়ামিন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কামরুল হাসান জানান, ওই পুলিশ কনস্টেবল মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ট্রেন তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। রাসেল/৩২/ডিএসই ...