Wednesday, July 29

অধস্তন আদালতের কার্যক্রমে নতুন সময় নির্ধারণ

আগামী ২৫ আগস্ট থেকে নতুন সময়সূচি কার্যকর হবে

মঙ্গলবার (২৩ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ে দেশের অধস্তন আদালতের কার্যক্রমের নতুন সময় নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

নতুন সময়সূচি অনুযায়ী- সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে আদালতের কার্যক্রম।আগামী ২৫ আগস্ট থেকে এ সময়সূচি কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ আগস্ট অধস্তন আদালতের অফিস ও বিচারিক কার্যক্রম সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ৮টা থেকে আড়াইটা পর্যন্ত চলবে। মাঝে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সময়সূচি অনুযায়ী অধস্তন আদালতের কার্যক্রম চলবে।

গত সোমবার (২২ আগস্ট) বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ডেস্ক-রিপোর্ট/৩৩/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *