Wednesday, September 16

জাতীয়

১৮ আগস্ট থেকে চীনে বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন শুরু

১৮ আগস্ট থেকে চীনে বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন শুরু

জাতীয়, প্রচ্ছদ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান জানিয়েছে, আগামী ১৮ আগস্ট থেকে চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ঢাকা-কুনমিং রুটেও ফ্লাইট পরিচালনার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বিমান। বিমান জানিয়েছে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন সাক্ষাৎ করেন। ঢাকাস্থ চীনা দূতাবাসে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এ ছাড়াও বিমানের এমডি ও সিইও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিমান জানিয়েছে, ১৮ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিজি৩৬৬ ফ...
দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ হয়েছেন এবং দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকার উত্তরায় বাস ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ডার আছড়ে পড়ে হতাহতের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকার উত্তরায় বাস ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ বৈঠকের পর ব্রিফিংয়ে এসে পরিকল্পনামন্ত্রী বলেন, “বিআরটি প্রকল্পের দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ হয়েছেন। এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।” মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ প্রকল্পের কাজ বন্ধ ...
হট্টগোলের মুখে শিক্ষক সমিতির আলোচনা সভা পণ্ড

হট্টগোলের মুখে শিক্ষক সমিতির আলোচনা সভা পণ্ড

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৪৭তম বার্ষিকীতে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে এক আলোচনার সভার আয়োজন করে শিক্ষক সমিতি। সভার শুরুতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া অধ্যাপক মো. রহমত উল্লাহকে অনুষ্ঠানের সভাপতিত্ব করার আমন্ত্রণ জানালে অধিকাংশ শিক্ষকের আপত্তি জানিয়ে তা ‘প্রত্যাখ্যান’ করেন। এসময় অধ্যাপক রহমত উল্লাহর সমর্থক কয়েকজন শিক্ষক বিরোধিতা করলে হট্টগোলের মুখে আলোচনা সভা পণ্ড হয়ে যায়। উল্লেখ্য যে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গত ১৭ এপ্রিল টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা সভায় অধ্যাপক রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর এক পর্যায়ে খন্দকার মোশতা...
নতুন এমডি পেয়েছে রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংক

নতুন এমডি পেয়েছে রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংক

জাতীয়, প্রচ্ছদ
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন নিয়োগ পাওয়া ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকগণ সরকার রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে।  রোববার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর এমডি নিয়োগ দেওয়া হয়। সোনালী ব্যাংক এমডি পদে নিয়োগ পেয়েছেন মো. আফজাল করিম। তিনি বর্তমানে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডি পদে দায়িত্ব পালন করছেন। রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে পদোন্নতি দিয়ে এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে।  অগ্রণী ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছেন মো. মুরশেদুল কবীর। তিনি বর্তমানে সোনালী ব্যাংকের ডিএমডি পদে কর্মরত আছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের নতুন এমডিদের ৩ ব...
জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর  গভীর শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন

জাতীয়, প্রচ্ছদ
গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয় বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা এরপর বঙ্গবন্ধু ভবন এলাকা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ব...
বিরোধীদের আন্দোলনে খবরদার কাউকে যেন গ্রেফতার করা না হয় – প্রধানমন্ত্রী

বিরোধীদের আন্দোলনে খবরদার কাউকে যেন গ্রেফতার করা না হয় – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধীরা আন্দোলন করুক, কাউকে যেন গ্রেফতার করা না হয়, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের বিরোধীরা একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করছে। সেটা করুক আমি তো চাচ্ছি। আমি নির্দেশ দিয়েছি, তারা আন্দোলন করছে, করতে দাও। খবরদার কাউকে যেন গ্রেফতার করা না হয়। বিরোধী দলের আন্দোলনের সফলতা নিয়ে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘আন্দোলন করে তারা কতটুকু সফল হবে, সেটা জানি না। কিন্তু যেটা করছে তাতে দেশের জন্য আরও ক্ষতি হবে। আমরা সেটা সামাল দিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে।’ রবিবার (১৪ আগস্ট) আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি নির্দেশ দিয়েছি—তারা আন্দোলন করছে, করতে দাও। খবরদা...
গুম বলে আমাদের দেশে কোনও শব্দ নেই – পররাষ্ট্রমন্ত্রী

গুম বলে আমাদের দেশে কোনও শব্দ নেই – পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশে কোনও গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নেই— সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রবিবার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিশেলের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কোনও আলোচনা হয়নি। গুম নিয়ে আমরা কথা বলেছি। তাদের তথ্য পেলে অবশ্যই আমরা তদন্ত করবো— জানিয়ে তিনি বলেন, ‘এদের বিষয়ে পরিবার কোনও তথ্য দেয় না। তারা ভয়ে তথ্য দেয় না।’ মন্ত্রী বলেন, আমেরিকায় প্রতি বছর পুলিশ হাজারখানেক লোককে মেরে ফেলে। আমাদের দেশে আগে হতো – ২০০২ বা ২০০৩ বা পরে– এবং ওই সময় হার্টফেল হতো কিন্তু এখন আর হার্টফেল নেই। আমেরিকার ইস্যুটি হাইকমিশনারকে বলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, বলেছি এবং তিনি কিছু বলেননি।’ ব...
১৫ আগস্ট কারবালার থেকেও জঘন্য হত্যাকাণ্ড – প্রধানমন্ত্রী

১৫ আগস্ট কারবালার থেকেও জঘন্য হত্যাকাণ্ড – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টে কারবালার থেকেও জঘন্য হত্যাকাণ্ড জাতির পিতার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টে কারবালার থেকেও জঘন্য হত্যাকাণ্ড ঘটে। আমার শুধু একটা প্রশ্নই জাগে মনে, আমার বাবা-মা-ভাইয়েরা কী অপরাধটা করেছিল? কেন এভাবে হত্যা করা হলো? তিনি বলেন, ‘শূন্য হাতে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ এবং একটা প্রদেশ—তাকে রাষ্ট্রে উন্নীত করা এবং এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা। হাতে সময় পেলেন মাত্র সাড়ে তিন বছর। কোনও সম্পদ ছিল না।’ রবিবার (১৪ আগস্ট) আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি (বঙ্গবন্ধু) শুধু একটা কথাই বলেছিলেন, মাটি আর মানুষ হচ্ছে আমার সম্পদ। এই মাটি আর মানুষের ওপর নির্ভর করেই কি...
জাতীয় শোক দিবস পালনকালে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের  গাইডলাইন

জাতীয় শোক দিবস পালনকালে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের গাইডলাইন

জাতীয়, প্রচ্ছদ
জনগণকে নিরাপদ রাখতে গাইডলাইন জারি করেছে সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনকালে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এবং জনগণকে নিরাপদ রাখতে একটি গাইডলাইন জারি করেছে সরকার। রবিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইস্যুকৃত এই গাইডলাইন জারি করা হয়। গাইডলাইনের নির্দেশনায় বলা হয়, শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। কোভিড টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বের হওয়ার আলাদা আলাদা পথ রাখতে হবে। এছাড়া অনুষ্ঠানস্থলে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার বা স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। অনুষ্ঠানস্থলের ধারণ ক্ষমতার অর্ধেক বা তারও কম সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠান করতে হবে। এছাড়া, সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবে না বলেও গাইডলাইনে উল্লেখ করা হয়। ডেস্ক-রিপোর্ট/২৮/ডিএসই ...
পৃথিবীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন আমাদের প্রধানমন্ত্রী

পৃথিবীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন আমাদের প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছেন তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ আগস্ট) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার কথা চিন্তা করে ধানমন্ডি ও আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে বিপুল পরিমাণ সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। পৃথিবীর এখন যারা প্রধানমন্ত্রী আছেন, সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। ওনার ওপর একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। আমার বিশ্বাস আল্লাহ ওনার হায়াত রেখেছেন, তাই তিনি আমাদের মধ্যে আছেন। না হলে ওনার বেঁচে থাকার কথা না। এদিকটা মাথায় রেখে সবসময়ই তার ...