Wednesday, July 29

কুমিল্লা শহরে রাজনৈতিক দলের ছত্রছায়ায় নিয়ন্ত্রণহীন কিশোর গ্যাং

রাজনৈতিক দলের ছত্রছায়ায় সশস্ত্র কিশোর গ্যাং

রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের নেতৃত্বে কুমিল্লা শহরে প্রায় ১৫/২০ টি কিশোর গ্যাং ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের হাতে ইতিমধ্যেই খুন হয়েছে ৮ জন।

সম্প্রতি নগরীর ধর্মসাগরপাড় এলাকায় রবিউল হাসান শাহাদাত (১৫) নামে এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর বিষয়টি আবার আলোচনায় আসে।

১৯ আগস্ট বিকালে নগরীর ধর্মসাগর পাড় এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয় কিশোর শাহাদাতকে। ভয়ংকর এই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে যোগাযোগমাধ্যমে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়েও জনমনে প্রশ্ন উঠছে।

শহরবাসী বলছেন, রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারা। তাই রাজনৈতিক কর্তাব্যক্তিদের দিকেও নজর রাখা প্রয়োজন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘শাহাদাত হত্যার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যে ঘটনা ঘটে গেছে সেটা যেন আর না ঘটে- তাই আমাদের অবস্থান কঠোর হবে। আমরা আগে সব কিশোর গ্যাং ডিটেক্ট (চিহ্নিত) করবো। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো যেন তারা বেপরোয়া না হয়ে ওঠে।’

সীমা-আনসারী/০৯/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *