Wednesday, July 29

‘এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ছিঁড়ে ফেলমু’

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা

ইডেন কলেজের ২ শিক্ষার্থীকে সাড়ে ৬ ঘণ্টা রুমে আটকে রেখে ২ শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে।

গত ৪ দিন আগে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা একটি হলের শিক্ষার্থীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার সময়ের একটি অডিও ফাঁস হয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, আটকে রাখা অবস্থায় তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য হুমকি দিয়েছেন রিভা। আগের ঘটনার অডিও ভাইরাল করার স্বীকারোক্তি চান তিনি। তা না হলে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেয় সে।

ভিডিওতে ছাত্রলীগ সভাপতি ভুক্তভোগী এক শিক্ষার্থীকে আটকে রেখে ‘এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ছিঁড়ে ফেলমু’ বলতে শোনা যায়।

নির্যাতিত শিক্ষার্থীরা জানান অডিও রেকর্ড করতে নির্দেশ দিয়েছেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি সুমনা মীম—এমন স্বীকারোক্তি আদায়ের জন্য নানা ভাবে নির্যাতন করেন রিভা। স্বীকারোক্তি না দিলে বিবস্ত্র করে ভিডিও করে ভাইরাল করে দেওয়ার হুমকি দিলে ভুক্তভোগী ২ শিক্ষার্থী রিভার লিখে দেওয়া স্বীকারোক্তি পড়তে বাধ্য হন। সেটি রিভা এবং অন্যরা তা রেকর্ড করেন।

গত শুক্রবারও হলরুমের নিয়ন্ত্রণ নিয়ে একটি অডিও রেকর্ড গণমাধ্যমে সংবাদসহ ভাইরাল হয়। এরপরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা।

এই ঘটনায় রিভাকে বার বার ফোন করেও পাওয়া যায় নি।

বিভিন্ন হলের ছাত্রীরা রিভার ব্যপারে প্রতিবেদককে অভিযোগ করে বলেন, রাজনৈতিক নানা কর্মসূচিতে যোগ দিতে বাধ্য করেন রিভা। অসুস্থ থাকলেও ছাড় দেন না। এছাড়া নোংরা ব্যবহার ও গালাগালিতো আছেই।

নোরা-আলম/২১/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *