Wednesday, July 29

লোডশেডিংয়ে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে – নসরুল হামিদ

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বলেছেন, লোডশেডিংয়ের ফলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে। শুধুমাত্র গতকালই (মঙ্গলবার) সাশ্রয় হয়েছে ১১ হাজার থেকে ১৩ হাজার মেগাওয়াট। আজ থেকে আগামী ১৫ দিন সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত।

আজ বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

অফিস সময়সূচি এগিয়ে নিয়ে আসায় পিক আওয়ার পরিবর্তনের ফলে বিদ্যুৎ খরচ ১০টার পরিবর্তে সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এব্যপারে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আগামী এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন।

রতন-পাল/১২/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *