
অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া সিআইডি প্রধান
টুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আজ দায়িত্ব নিয়েছেন।
১৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে ১৫তম বিসিএস কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়াকে সিআইডির প্রধান করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী মিয়া ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হন।
মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবেল/১২/ডিএসই
