
উপ-নির্বাচন আগামী ১২ অক্টোবর
আজ বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন গাইবান্ধা-৫-এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।
ঘোষিত তফসিল অনুযায়ী- আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
১৫ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর এবং ভোট হবে ১২ অক্টোবর।
জাতীয় সংসদ আইন অনুযায়ী, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
