Thursday, September 17

Author: Rezaul Karim

সম্রাটের জামিন বাতিলের শুনানির জন্য আদালতের অনুমতি

সম্রাটের জামিন বাতিলের শুনানির জন্য আদালতের অনুমতি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আজ হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে দুদকের করা সম্রাটের জামিন পুনরায় বাতিলের আবেদনের বিষয়ে শুনানির জন্য অনুমতি দিয়েছে। জামিনে মুক্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে রবিবার (২৮ আগস্ট) উচ্চ আদালতে আবেদন করে দুদক। আদালতে আজ দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন একেএম আমিন উদ্দিন মানিক। সম্রাটের জামিন শর্তে আদালত বলেছেন, তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না। আক্তার-হোসেন/ডিএসই ...
তিন কোটি টাকার আফিম আটক করেছে র‍্যাব

তিন কোটি টাকার আফিম আটক করেছে র‍্যাব

জাতীয়, প্রচ্ছদ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়ক থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের আফিমসহ সুমন তঞ্চংগ্যা (২৮)  নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭।   ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম সহ আটক সুমন তঞ্চংগ্যা সোমবার (২৯ আগস্ট) দুপুরে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এতথ্য জানান।  নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে সুমন তঞ্চংগ্যাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম জব্দ করা হয়। সুমন তঞ্চংগ্যা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। অর্থ সংগ্রহের জন্য দীর্ঘদিন ধরে তিনি দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে মাদকদ্রব্য (আফিম) সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ...
ইভিএম খুব ভালো পদ্ধতি,   এ যন্ত্রের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে – জাপানি রাষ্ট্রদূত

ইভিএম খুব ভালো পদ্ধতি, এ যন্ত্রের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে – জাপানি রাষ্ট্রদূত

জাতীয়, প্রচ্ছদ
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর সোমবার (২৯ আগস্ট) জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানতে আমি সিইসির সঙ্গে সাক্ষাতের জন্য এসেছিলাম। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন, সে বিষয়ে আলোচনা করেছি। তিনি বলেন, বিরাজমান রাজনৈতিক সংকট দূর করে অধিক অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনের প্রচেষ্টা চালাবে বলে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা জাপানের। ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইভিএম নিয়ে সিইসি কথা বলেছেন। এটা খুব ভালো পদ্ধতি। ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলেছেন। এ যন্ত্রের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা করি। বর্তমানে ব্যবস্থার মধ্যে বড় দ...
জাতির পিতার প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের ফুল দিয়ে শ্রদ্ধা

জাতির পিতার প্রতিকৃতিতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের ফুল দিয়ে শ্রদ্ধা

জাতীয়, প্রচ্ছদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। সোমবার (২৯ আগস্ট) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি জাতীয় তিন নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী), প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ অন্যান্য জাতীয় নেতাদের কবর জিয়ারত করেন। তিনি য...
পদ্মা ব্যাকের ঋণ জালিয়াতি – এমডি সহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পদ্মা ব্যাকের ঋণ জালিয়াতি – এমডি সহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক ১০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে পদ্মা ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী সহ ১১ জনের বিরুদ্ধে আজ সোমবার (২৯ আগষ্ট) মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হক। মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশের ক্ষমতার অপব্যবহার করে ঋণ গ্রহীতার বন্ধকী করা সম্পত্তির ফোর্সড সেল ভেল্যু কম জানা সত্ত্বেও ও পূর্বে প্রদত্ত ১৪ কোটি টাকা ঋণের অতিরিক্ত আরও ১০ কোটি টাকা ৩ মাস মেয়াদী টাইম ঋণ প্রদান করেন। ওই টাকা স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ও নগদে উত্তোলণ করে উক্ত দশ কোটি টাকা আত্মসাৎ ও সহযোগিতার অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ ...
বাংলাদেশ সীমান্তে মায়ানমারের মর্টারশেল নিক্ষেপ

বাংলাদেশ সীমান্তে মায়ানমারের মর্টারশেল নিক্ষেপ

জাতীয়, প্রচ্ছদ
বান্দরবান জেলার তমব্রু সীমান্তে মায়ানমারের মর্টারশেল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে জানিয়েছেন, মিয়ানমার থেকে বাংলাদেশের বান্দরবান জেলার তমব্রু সীমান্তে দুটি মর্টারশেল ছোড়ার ঘটনায় দেশটির কাছে কড়া প্রতিবাদ জানানো হবে। পররাষ্ট্র সচিব বলেন, আমরা এ ধরনের ঘটনায় সাধারণত প্রতিবাদ করে থাকি। এবারও কড়া প্রতিবাদ জানাবো— যেন বাংলাদেশ ভূখণ্ডে এ ধরনের বিষয় আর না ঘটে। মর্টারশেল পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত— সেটাও খতিয়ে দেখা হবে। রোববার দুপুর আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদ এলাকা থেকে মর্টারশেল দুটি উদ্ধার করা হয়। মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া একটি মর্টারশেলের গোলা তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদের পাশে এবং আরেকটি মর্টারশেল ওই এলাকার আনুমানিক ২০০ গজ পূর্বে জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে। তবে গোলা দ...
রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের বিজয়

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের বিজয়

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ম্যাচ জেতানো এক ইনিংস খেলে হার্দিক দুবাইয়ে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়েছে ভারত। শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ২১ রান। হারিস রউফের করা ইনিংসের ১৯তম ওভারটিই যেন ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ওই ওভারে রউফকে তিনটি বাউন্ডারি হাঁকান হার্দিক। ফলে শেষ ওভারে ভারতের দরকার পড়ে মাত্র ৭ রান। মোহাম্মদ নেওয়াজ শেষ ওভার করতে এসে প্রথম বলেই রবীন্দ্র জাদেজাকে (২৯ বলে ৩৫) বোল্ড করে দিলে আবারও নড়েচড়ে বসেন পাকিস্তানি সমর্থকরা। নেওয়াজ পরের দুই বলে দেন মাত্র ১ রান। শেষ ৩ বলে ভারতের দরকার তখন ৬। উত্তেজনার পারদ তুঙ্গে। সেই উত্তেজনার আগুনে জলই ঢেলে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ওভারের চতুর্থ বলটি লংঅনের ওপর দিয়ে আছড়ে ফেলেন এই অলরাউন্ডার। ১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ম্য...
চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি – হাইকোর্ট

চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি – হাইকোর্ট

জাতীয়, প্রচ্ছদ
চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান বাতিল করার জন্য জাতীয় সংসদকে আদালতের পরামর্শ হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ চেক ডিজঅনার সংক্রান্ত কয়েকটি মামলা নিষ্পত্তি করে রবিবার (২৮ আগস্ট) পর্যবেক্ষণে বলেন, চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে পাঠানো, কারাগারে রাখা সংবিধানের ৩২ অনুচ্ছেদের পরিপন্থি এবং ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের অনুচ্ছেদ ১১ এর পরিপন্থি। বাংলাদেশ এর স্বাক্ষরকারী দেশ হিসেবে চেক ডিজঅনার মামলায় কোনো ব্যক্তিকে কারাগারে পাঠাতে পারে না। আদালত নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের ১৩৮ ধারা সংশোধন করে চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানোর বিধান বাতিল করার জন্য জাতীয় সংসদকে পরামর্শ প্রদান করেছেন। এছাড়া নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের ১৩৮ ধারা সংশোধন না হওয়া পর্যন্ত চেক ডিজঅনারের মামলা নিষ্পত্তির জন্য একটি গাইডলাইন করে দিয়...
চাল ও ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে আনতে শুল্ক এবং কর কমিয়েছে এনবিআর

চাল ও ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে আনতে শুল্ক এবং কর কমিয়েছে এনবিআর

জাতীয়, প্রচ্ছদ
চাল ও ডিজেলে শুল্ক ও কর কমিয়ে প্রজ্ঞাপন জারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রবিবার রাতে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে চাল ও ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে আনতে পণ্য দুটির শুল্ক এবং কর কমিয়েছে। এর মধ্যে চাল আমদানির ক্ষেত্রে শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি বাজারে সরবরাহ বাড়াতে চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। চালের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সুগন্ধি চাল ছাড়া যে কোনো চাল আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সুবিধাটি বহাল থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর আগে বিকেলে বাজারে চালের সরবরাহ বাড়ানোর জন্য আমদানি শুল্ক আরও কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ১০ শতাংশ কমিয়ে আমদানি শুল্ক ১৫ শতাংশ করে আজ রোববার রাতেই ...
শামসুল হক টুকু জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত

শামসুল হক টুকু জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত

জাতীয়, প্রচ্ছদ
সংসদ সদস্য শামসুল হক টুকু রবিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নাম প্রস্তাব করলে সরকার দলের অপর সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাবে সমর্থন জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। পরে সংসদে কণ্ঠভোটে তাকে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। নতুন ডেপুটি স্পিকারকে আজ (রবিবার) সন্ধ্যা সাতটায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ হবে। নিয়ম অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলে ওই সময় যদি সংসদের অধিবেশনের থাকে, তবে সাত দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। আর অধিবেশনে না থাকলে পরের অধিবেশনের প্রথম দিন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য রবি...