Wednesday, July 29

আজ বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

রাজধানী ও কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ রোববার (১৮ সেপ্টেম্বর) বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

শ‌নিবার (১৭ সে‌প্টেম্বর) রা‌তে বিএন‌পির মিডিয়া উইং‌য়ের সদস্য শায়রুল ক‌বির খান বলেন, বেলা ৩টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে বি‌ক্ষোভ সমা‌বে‌শ ক‌রবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতি‌থি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, রাজধানীর বনানীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হ‌য়ে‌ছেন সেলিমা রহমান, মোয়াজ্জেম হোসেন আলাল, শামা ওবায়েদ, তাবিথ আউয়াল, তার সহকারী হাসানসহ বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী।

তাবিথ আউয়ালকে রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। হাসপাতা‌লে তাকে দেখ‌তে গেছেন বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল এবং আব্দুল আউয়াল মিন্টু, আমানউল্লাহ আমান, আব্দুস সালামসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

অন্য‌দি‌কে, কু‌মিল্লায় আহত বিএনপি বরকতউল্লাহ বুলু‌কে উন্নত চি‌কিৎসার জন্য‌ ঢাকায় আনা হ‌চ্ছে ব‌লে জানিয়েছেন শায়রুল ক‌বির খান।

রুপক/১১/ডিএসই