Wednesday, July 29

সোনাক্ষীর প্রেমের গুঞ্জন

জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি। তবে অনেকদিন থেকেই বলিপাড়ায় অভিনেতা জহির ইকবালের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন উড়ছে।

এদিকে প্রেমের বিষয়টি এই জুটি অস্বীকার করলেও প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়।

এর আগেও অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে এই অভিনেতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জহির ইকবাল বলেন, ‘প্রেমের গুঞ্জনের খবরটি পড়ে আমি ও সোনাক্ষী হেসেছি। আমাকে জড়িয়ে এটি প্রথম গুঞ্জন ছিল তাই কীভাবে এর প্রতিক্রিয়া জানাব ভেবে পাচ্ছিলাম না। সোনাক্ষী ও আমি খুব মজা করছিলাম, হয়তো কেউ তা দেখেছে এবং তারপরই গুঞ্জনটি ছড়িয়েছে।’

এই অভিনেতা আরো বলেন, ‘এই ঘটনা যেদিন ঘটে, আমরা পরস্পরকে মেসেজ পাঠিয়েছিলাম কারণ গুগল অ্যালার্ট থেকে নোটিফিকেশন পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানেন? ওই সময় আমি অন্য একজনের সঙ্গে প্রেম করতাম। এটি আমাদের জন্য বিব্রতকর ছিল কারণ সোনাক্ষী জানত আমি কার সঙ্গে প্রেম করতাম।’

শোনা যায়, সালমান খানের এক পার্টিতেই নাকি দু’জনের পরিচয়। এরপর থেকেই ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরবর্তী সময়ে তা প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে।

রিমি-আফরিন/০৬/ডিএসই