Wednesday, July 29

কেউ পার পাবে না, কাউকেই ছাড় দেওয়া হ‌বে না – রিজভী

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেউ পার পাবে না। ম‌নে রাখ‌বেন, প্রতিটি হামলার জবাব আমরা দেব। সেই প্রস্তুতিই নি‌চ্ছি আমরা।

রাজধানীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে নেতাকর্মী‌দের ওপর পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগের নৃশংস হামলার প্রতিবাদে বিএনপি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

রিজভী বলেন, ‘যারা আমা‌দের নেতাকর্মী‌দের ওপর হামলা চালিয়েছে; সেই কাপুরুষদের প্রত্যেকটা ভিডিও এবং ছবি আমাদের কাছে আছে। তা‌দের কাউকেই ছাড় দেওয়া হ‌বে না।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় রোববার বিকেল ৩টার দিকে এ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন।

রাশেদ/১০/ডিএসই