১৫ আগস্ট ও ২১ আগস্টের রক্তের দাগ এখনও শুকায় নাই – ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় রবিবার (২৮ আগস্ট) ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। বিএনপিকে বলতে চাই- এদেশে আর ক্ষমতার পরিবর্তন পেছনের দরজা দিয়ে হবে না, নির্বাচন করেই জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় যাবে।’ নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে কে ক্ষমতায় থাকবে, যোগ করেন তিনি।
এদেশে আর ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না উল্লেখ করে আওয়ামী লাগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ আগস্ট ও একুশে আগস্টের রক্তের দাগ এখনও শুকায় নাই। আমরা এখ...









