শেখ সেলিম সভাপতি : দেশে ফিরলে এয়ারপোর্টেই হত্যার আশংকা
বিশেষ প্রতিনিধি : ভারতের দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ ছোটবোন শেখ রেহানা সম্পর্কে তিনি বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’
দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ কথোপকথনে তার দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন তিনি। এই সাক্ষাৎকারেও ডিসেম্বরে দেশে ফেরার কথা পুনর্ব্যক্ত করলেও তিনি ফিরলে এয়ারপোর্টেই তাকে হত্যা করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।’
তার অভিযোগ, দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে। এর প্রভাব শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাক...









