Monday, November 2

আইনশৃঙ্খলা

তাজমিনকে ধর্ষণের পর হত্যা

তাজমিনকে ধর্ষণের পর হত্যা

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
কুমিল্লা : স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন। আজ শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। এর আগে কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিনকে হত্যার ঘটনায় তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামে তার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাজমিন যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ার আবদুল আলীমের মেয়ে। হামিম-১০/ডিএসই-১০...
চসিকের মেয়রের নিরাপত্তায় ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী বগা

চসিকের মেয়রের নিরাপত্তায় ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী বগা

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
চট্রাগ্রাম : ২৩ মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং নেতা ও নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগাকে আটকে পুলিশকে বাধা দেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার রাতে বগাকে গ্রেফতার করতে নগর ভবনে গেলে বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় ঘটনাস্থলে যাওয়া দুই সাংবাদিককে মেয়রের অনুসারীরা হেনস্তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগা নগর ভবনে অবস্থান করছেন-এমন খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল রাত ৮টার দিকে সেখানে যায়। নগর ভবন থেকে বের হলেই তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয় পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়ে মেয়রের কার্যালয়ে অবস্থান করা বগা আর বের হননি। একপর্যায়ে অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন ভেতরে গেলে মেয়র তাকে পুলিশ সদস্যদের নিয়ে চলে যেতে ...
৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালানো প্রসংগে গাজীপুর মহানগর পুলিশ

৩০ মামলার আসামি পিচ্চি রাজা পালানো প্রসংগে গাজীপুর মহানগর পুলিশ

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
গাজীপুর : সোমবার (৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দফতরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া ৩০ মামলার আসামি পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল এলাকা থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। নওরিন-০৫/ডিএসই-১০...
মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেটে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেটে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের ৪ নম্বর টয়লেট থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ বলেন, সকালে হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় টয়লেট পরিষ্কার করতে যান তিনি। নিয়ম অনুযায়ী কক্ষগুলোর দরজায় নক করে ভেতরে থাকা ব্যক্তিদের বের হতে বলেন। ৪ নম্বর কক্ষের দরজায় নক করার পর দীর্ঘ সময়েও সাড়া না পাওয়ায় তার সন্দেহ হয়। পরে সহকর্মী রাসেল ও কামালের সহযোগিতায় দরজা খুলে ভেতরে ওই নারীকে রক্তাক্ত ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে ভাষ্য মাহমুদ শেখের। তিনি বলেন, ঘটনাটি তারা আনসার সদস্য ও সর্দারকে জানানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ শাহবাগ থানায় খবর দেয়। এদিনই ভোরে হাসপাতালের প্রশাসনিক ব্লকের কনফারেন্স রুমের দ্বিতীয় গেইটের সামনে থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হ...
বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে

বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে

আইনশৃঙ্খলা, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সাইবার পুলিশ ইউনিটের ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবলের একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে। তিনি বলেন একজন অতিরিক্ত আইজিপি'র নেতৃত্বে এই ইউনিটে সিস্টেম অ্যানালিস্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালট্যান্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডিজাস্টার রিকভারি এক্সপার্ট, কনটেন্ট ডেভেলপার, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, কমিউনিকেশন এক্সপার্ট ও সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টসহ বিভিন্ন পদ রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভাগীয় ও সদর দপ্তর পর্যায়ে একাধিক ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি থাকবেন। জেলায় পুলিশ সুপার পর্যায়ে কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। থানায় ইউনিটটির জন্য আলাদা সাব-ইন্সপেক...
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা : অবসরপ্রাপ্ত এক মেজর জেনারেল সহ অজ্ঞাতনামা ২০০ আসামী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা : অবসরপ্রাপ্ত এক মেজর জেনারেল সহ অজ্ঞাতনামা ২০০ আসামী

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সদস্যরা। রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুরের মামলায় ‘ইন্ধনদাতা’ ও ‘নির্দেশদাতা’ করা হয়েছে শাহরিয়ার মাহমুদ নামে এক ব্যক্তিকে। হামলাকারীদের হাতে ‘শটগান, রিভলবার, চাপাতি, রামদা, ছোরা, রড ও লাঠিসোঁটা’ থাকার কথাও বলা হয়েছে এজাহারে। এ মামলায় এখন পর্যন্ত ১ নম্বর আসামি শাহরিয়ার মাহমুদসহ চারজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। হামলা হয় আবাসন প্রকল্পের কার্যালয় ও আশপাশের স্থাপনায়। এর মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিও আছে। পুলিশ বলেছে, জমি নিয়ে একজন আবাসন নির্মাতা এবং এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার বিরোধের জেরে ...
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায়  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিস্তারিত তদন্ত প্রয়োজন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিস্তারিত তদন্ত প্রয়োজন

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
  ঢাকা : রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় শুরুতেই মুচকি হেসে বলেন তিনি কি মামলা করেছেন? তবে তিনি ভিকটিম হয়েছেন এটি পুলিশ প্রাথমিকভাবে দেখেছে। ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। শিগগিরই মামলা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শনিবার সালমান মুক্তাদিরের একটি স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে তিনি এ বিষয়ে বিভিন্ন বক্তব্য দেন। তিনি বাংলাদেশে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেন এবং বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ ছিল, চাঁদা না দেওয়ার কারণেই তার স্টুডিওতে ভাঙচুর করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা করে...
অপ্রতীম হত্যাকাণ্ডে জড়িত তিন ‘ঘাতক’ আটক

অপ্রতীম হত্যাকাণ্ডে জড়িত তিন ‘ঘাতক’ আটক

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
কুমিল্লা : ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডে আটক তিনজনই ‘ঘাতক’ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তারা হলেন - মো. তুহিন, শাহরিয়া আনাস ও মো. ফাহিম। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সূত্র জানিয়েছে, এ ঘটনায় প্রথমে তুহিন নামে এক তরুণকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরও দুইজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আটক তুহিন, আনাস ও ফাহিমই ঘাতক। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে আটটার দিকে সালমানপুর এলাকায় ‘ঘাতক’ তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতীমের মায়ের আইফোনটিও উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জেলা পুলিশ জানিয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি ত...
ছেলেকে বেঁধে রেখে সামনেই মাকে ধর্ষণ

ছেলেকে বেঁধে রেখে সামনেই মাকে ধর্ষণ

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ময়মনসিংহ : বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে ডাকাতদল ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে সামনেই তার মাকে (৩২) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এ ঘটনায় থানা পুলিশ এক জনকে আটক করেছে। স্থানীয় সূত্র জানায়, তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩), আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২) ও মোফাজ্জলের ছেলে রাজিব (২৩), নূরুল ছেলে এনামুল (২২) এলাকায় চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত। এই পাঁচ জন সশস্ত্র যুবক একই এলাকার প্রবাসীর বাড়িতে প্রবেশ করে প্রবাসীর ছেলেকে ধরে ঘরের দরজার কাছেই একটি গাছে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে বাড়ি নির্মাণের খরচ বাবদ আলমারিতে রাখা নগদ পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিপত্র লুটে নিয়ে ছেলের গলায় চাপাতি ধরে তার মাকে দরজার সামনে এনে স...
ছিনতাইকারীদের টানে স্কুলশিক্ষক নিহতের ঘটনায় গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে

ছিনতাইকারীদের টানে স্কুলশিক্ষক নিহতের ঘটনায় গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনাটি নিয়ে থানা পুলিশের তদন্তের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত করছে। তিনি বলেন, অত্যন্ত আলোচিত হওয়ায় ঘটনার পর থেকেই এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। তবে তদন্ত একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এখনই নির্দিষ্ট করে কাউকে মূল অপরাধী বলা সম্ভব নয়। শফিকুল ইসলাম জানান, র‍্যাব যে দুই ব্যক্তিকে এ ঘটনায় গ্রেফতার করেছে তাদের একজনের বিরুদ্ধে ১২টি ছিনতাই মামলা রয়েছে। ফলে তাকে একেবারে নির্দোষ বলার সুযোগ নেই। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা নিশ্চিত করে বলা সম্ভব নয়। মূল আসামিকে গ্রেফতারে পুলিশের গোয়েন...