Tuesday, September 15
কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল বলেন, কারাগারের বন্দিজীবনে স্বজনদের সরাসরি দেখার আকুলতা দূর করতে চালু হচ্ছে ভিডিও কলের সুবিধা। ইতিমধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে এ সুবিধা চালু হয়েছে। সারা দেশে শিগগির কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। নির্দিষ্ট নিয়ম মেনে বন্দিরা সপ্তাহে একবার ১০ মিনিট করে ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা হবে। বন্দিদের সংশোধন ও পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগও নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন কারাগারে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় শিক্ষা, কাউন্সেলিংসহ মানসিক উন্নয়নমূলক কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি বন্দিদের উৎপাদনশীল কাজে প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কা...
আলোচনায় ডাক বিভাগ : লাভ নয়, জনসেবাই লক্ষ্য  

আলোচনায় ডাক বিভাগ : লাভ নয়, জনসেবাই লক্ষ্য  

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানিয়েছেন, শুধু চিঠি কিংবা প্যাকেট নয়; ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারি পণ্যও। তিনি বলেন, বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত দুই মাসে মৌসুমি ফলসহ মোট প্রায় ৪০০ টন পণ্য পরিবহণ হয়েছে, যা এর আগে ডাক বিভাগের মাধ্যমে কখনো পরিবহণ হয়নি। প্রথম কেজিতে ১০ টাকা, এরপর প্রতি কেজিতে আরও ৫ টাকা-এই মাশুলেই চলছে স্পিড পোস্ট। মহাপরিচালক বলেন, দেশের আইনে অবৈধ নয়, এমন যেকোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায়। সম্প্রতি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি মোটরসাইকেলও ডাকযোগে পাঠানো হয়েছে। সঙ্গে গেছে ফ্রিজ, আলমারি ও ওয়ারড্রবের মতো বড় আসবাবপত্র। শিক্ষার্থীদের কাঁথা-বালিশ ও বিছানাপত্রও পাঠানো হয়েছে। এছাড়া রান্নাঘরের দা-বঁটি-ছুরি, হাঁড়ি-পাত...
সবচেয়ে স্থিতিশীল সরকার, শক্তিশালী ইতালি : রেকর্ড উদযাপনে মেলোনি

সবচেয়ে স্থিতিশীল সরকার, শক্তিশালী ইতালি : রেকর্ড উদযাপনে মেলোনি

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রোম, ৪ সেপ্টেম্বর: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার দেশটির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় শহর বারিতে হাজার হাজার সমর্থকের সমাবেশের মধ্য দিয়ে এই অর্জন উদযাপন করছে তাঁর দল ব্রাদার্স অব ইতালি (FdI)। ‘আজ আমাদের সরকার ইতালীয় প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারে পরিণত হয়েছে,’ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন মেলোনি। তিনি বলেন, ‘আমি এই অর্জনকে কৃতজ্ঞতা ও গভীর দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করছি। কারণ স্থিতিশীলতা কোনো প্রদর্শনযোগ্য রেকর্ড নয়; বরং এটি এমন একটি শর্ত, যা একটি দেশকে পরিকল্পনা ও সিদ্ধান্ত নিতে, প্রতিশ্রুতি রক্ষা করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মান অর্জন করতে সক্ষম করে।’ ২০২২ সালের ২২ অক্টোবর ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে টানা ১৪১৩ দিন ক্ষমতায় থেকে স...
বাংলাদেশে আইএসডিবি’র ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ চুক্তি

বাংলাদেশে আইএসডিবি’র ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ চুক্তি

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে ইস্টার্ণ রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবির পক্ষে সংস্থাটির কান্ট্রি প্রোগ্রামসের মহাপরিচালক আনাসি আইসামি চুক্তিতে সই করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ণ রিফাইনারিতে বছরে অতিরিক্ত ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এর ফলে দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা আরও...
বাংলাদেশ রেলওয়ের তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল

বাংলাদেশ রেলওয়ের তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল

প্রচ্ছদ, রেলওয়ে
ঢাকা : বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)  রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এক জানানো হয়,অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক-এই তিন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করা মামুনুল ইসলাম পিইঞ্জকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদে পদায়নের পাশাপাশি যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্র...
ছিনতাইকারীদের টানে স্কুলশিক্ষক নিহতের ঘটনায় গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে

ছিনতাইকারীদের টানে স্কুলশিক্ষক নিহতের ঘটনায় গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনাটি নিয়ে থানা পুলিশের তদন্তের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত করছে। তিনি বলেন, অত্যন্ত আলোচিত হওয়ায় ঘটনার পর থেকেই এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। তবে তদন্ত একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এখনই নির্দিষ্ট করে কাউকে মূল অপরাধী বলা সম্ভব নয়। শফিকুল ইসলাম জানান, র‍্যাব যে দুই ব্যক্তিকে এ ঘটনায় গ্রেফতার করেছে তাদের একজনের বিরুদ্ধে ১২টি ছিনতাই মামলা রয়েছে। ফলে তাকে একেবারে নির্দোষ বলার সুযোগ নেই। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা নিশ্চিত করে বলা সম্ভব নয়। মূল আসামিকে গ্রেফতারে পুলিশের গোয়েন...
সময় থাকতে হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সময় থাকতে হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

প্রচ্ছদ, সিটি কর্পোরেশন
ঢাকা : দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম আজ (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বলেন, রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না। সময় থাকতেই হকারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, মতিঝিলে অফিস সময়ের পর বিকেল ৪টার পর থেকে নাইট মার্কেট চালু করা হবে। হকাররা সেখানে বসবেন। সপ্তাহে সাতদিন তাদের সব জায়গায় বসতে দিতে পারব না। এটা তাদেরও মানতে হবে। প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের সতর্ক করেন তিনি। নওরিন-০৩/...
পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন মামলার পরবর্তী তারিখ ২০ সেপ্টেম্বর। আসামিদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মামলার মোট আসামি ৪১ জন। তাঁদের মধ্যে ৩০ আসামি পলাতক। সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাঁদের আত্মসমর্পণ করতে বলা হবে। অন্য যাঁদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে, তাঁদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য শেখ ফজলু...
বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে

বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাত বাংলাদেশ এর প্রতিনিধিগণের (সাদপন্থী) সাথে ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিশ্ব ইজতেমা সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনে সরকার বদ্ধপরিকর। বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও তারিখ নির্ধারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাবলীগ জামাতের সাদপন্থী এআং জুবায়েরপন্থী অংশের প্রতিনিধিদের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, সবার মতামত বিবেচনা করে ২০২৭ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রথম পর্ব ৮ থেকে ১০ই জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ই জানুয়ারি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে। ইজতেমার স্থান ও অংশগ্রহণ প্র...
আপনাদের কথা শুনতেই আমরা আসছি, রাস্তার কাছে চলে আসুন

আপনাদের কথা শুনতেই আমরা আসছি, রাস্তার কাছে চলে আসুন

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লংমার্চে পাঁচ-ছয় হাজার গাড়ি নেওয়ার প্রাথমিক পরিকল্পনা থাকলেও জ্বালানি সংকট ও সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে সেই সংখ্যা কমিয়ে প্রায় এক হাজারে নামানো হয়েছে। ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত এই লংমার্চের যাত্রাপথ ও সমাবেশের বিস্তারিত পরিকল্পনা সংবাদ সম্মেলনে তুলে ধরেন পাটওয়ারী। তিনি বলেন, লংমার্চ সফল করতে ইতোমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে সড়কে ‘এক লাইনে’ চলবে তাদের গাড়িবহর। সংবাদ সম্মেলনের আগে এনসিপির কার্যালয়ে একটি সমন্বয় সভা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে দলের রাজনৈতিক পর্ষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা তাতে অ...