আগস্টের পর টের পাবেন কত ধানে কত চাল – নানক
জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। নৈরাজ্যের পথ ছেড়ে দিয়ে নির্বাচনের পথে হাঁটুন, নির্বাচনকে মোকাবিলা করুন। আগস্ট মাসটা যেতে দেন, তারপর টের পাবেন কত ধানে কত চাল।
শনিবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সামরিকতন্ত্রকে পদাঘাত করার জন্য এই আওয়ামী লীগ লড়াই করেছে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। সরকার পতনে বিএনপি নেতাদের হুমকি-ধমকির প্রসঙ্গে হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেতা নানক বলেন, পরিষ্কারভাবে বলতে চাই— মির্জা ফখরুল সাহেব, নৈরাজ্যের পথ ছেড়ে দেন...









