Wednesday, July 29

প্রকল্পের জন্য কেনা গাড়ি ব্যবহার করছে সচিব, মন্ত্রীর এপিএস ও প্রধান প্রকৌশলী

রেজাউল করিম

এই গাড়িটি সচিবের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের জন্য কেনা তিনটি গাড়ী ব্যক্তিগত হিসাবে ব্যবহার করছে স্থানীয় সরকার সচিব, মন্ত্রীর এপিএস ও প্রধান প্রকৌশলী।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্য শিক্ষা প্রকল্পের জন্য টয়োটা ল্যান্ডক্রুজার প্রাডো টিএক্স মডেলের ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮৪৫, ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮৪৬ এবং ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮৪৭ এই গাড়ি তিনটি ক্রয় হয়। প্রতিটি গাড়ির দাম দেখানো হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা।

২০১৫ সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের কাজ শুরু হয়, শেষ হয়েছে ২০২১ সালের ডিসেম্বরে। ৪৫৩ কোটি ৮ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ।

অনুসন্ধানে জানা যায়, ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮৪৬ নম্বর গাড়িটি কেনার পর থেকে সেটি পারিবারিক ভাবে ব্যবহার করতেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদ।

তার মতোই এখন ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮৪৬ নম্বর গাড়িটি ব্যক্তিগত ভাবে ব্যবহার করছেন স্থানীয় সরকার বিভাগের বর্তমান সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

যদিও স্থানীয় সরকার বিভাগের সচিবের জন্য মন্ত্রণালয় থেকে ঢাকা মেট্রো ঘ-১৩-৪৫৩০ নম্বর গাড়িটি বরাদ্দ আছে।

২০০৬ সালে জনপ্রশাসন (সংস্থাপন) মন্ত্রনালয়ের একটি পরিপত্রে বলা আছে প্রকল্প শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ব্যবহৃত গাড়ি পরিবহন পুলে জমা দিতে হবে। ২০২১ সালের শুরুতে ২০০৬ সালের পরিপত্র অনুসরণের তাগিদ দেয়া হয়।

জনস্বাস্থ্যের প্রকল্পের গাড়ি ব্যবহারে এমন অনিয়ম নিয়ে জানতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন ” এ বিষয়টি নিয়ে আমি অবহিত নই। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে আমি ব্যবস্থা নেব “।

সম্পাদক/১১/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *