Saturday, November 7

প্রচ্ছদ

জেআরসি বৈঠক – সমাধানের পথ উন্মোচিত হতে পারে আজ

জেআরসি বৈঠক – সমাধানের পথ উন্মোচিত হতে পারে আজ

জাতীয়, প্রচ্ছদ
৩৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত এক যুগ পর যৌথ নদী কমিশনের (জেআরসি) ৩৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত। নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিব পর্যায়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এবং ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের সচিব পঙ্কজ কুমারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পানি সংক্রান্ত ইস্যুতে আলোচনা হয়। এর মধ্যে তিস্তা, ছয়টি অভিন্ন নদী-মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরী ও দুধকুমার ছিল। আলোচনায় ছিল কুশিয়ারা ও গঙ্গা ইস্যুও। এতে দুই দেশের মধ্যে বহমান ৫৪টি নদীর মধ্যে অনিষ্পন্ন যে ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে কোন কোনটিতে সমাধানের পথ উন্মোচিত হতে পারে আজকের বৈঠকে। জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আর নয়াদিল্লির পক্ষে নেতৃত্ব দে...
স্বেচ্ছাসেবক লীগ নেতার  কোটি টাকার চাঁদাবাজি – আদালতে চার্জ গঠনের নির্দেশ

স্বেচ্ছাসেবক লীগ নেতার কোটি টাকার চাঁদাবাজি – আদালতে চার্জ গঠনের নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু ২০১৬ সালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ এলাকায় বন্ধন নাথ নামে এক প্রবাসী নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে ওই বছরের ৯ ফেব্রুয়ারি ভবনের কাজ শুরুর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ১ কোটি টাকা চাঁদাদাবি করে। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রবাসী বন্ধন নাথকে মারধরের পাশাপাশি পিঠে গুলি করে। পরে সন্ত্রাসীদের চাপের মুখে ৭০ লাখ টাকা দিতে বাধ্য হন তিনি। ২০১৮ সালের ২ ফ্রেব্রুয়ারি ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু হলেও আরও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে সেচ্ছাসেবকলীগ নামধারী সন্ত্রাসীরা। ওই টাকার জন্য সন্ত্রাসীরা এক পর্যায়ে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ভবন মালিক প্রবাসী বন্ধন নাথ বাদী হয়ে দেবাশীষ নাথ দেবুকে প্রধান করে ছয় জন...
সিটি কর্পোরেশন আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়নি – স্বাস্থ্যমন্ত্রী

সিটি কর্পোরেশন আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়নি – স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওষুধের দোকান (ফার্মেসি) ২৪ ঘণ্টাই খোলা থাকবে, কোনো দোকান বন্ধ থাকবে না। সিটি করপোরেশন যে সিদ্ধান্ত দিয়েছে তা আমাদের সাথে আলোচনা করে দেয়নি। ইতোমধ্যে এ বিষয়ে আমরা আমাদের কর্মকর্তাদের বলেছি, আলোচনা করে সুরাহা করার জন্য। তিনি বলেন, ওষুধ একটি জরুরি প্রয়োজনীয় বিষয়। যে সমস্ত প্রতিষ্ঠান জরুরি সেবা দিয়ে থাকে, সাধারণত বন্ধ রাখা হয় না। আমি মনে করি ফার্মেসিগুলো ২৪ ঘণ্টা খোলা থাকা প্রয়োজন। ওষুধ না পেয়ে যদি কোনো ব্যাক্তি মারা যায় তাহলে সে দায়ভার কে নেবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি গতকাল যখন শুনেছি তখনই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি বলেন, ওষু...
আমরা জালিয়াতি, কারচুপি, মারামারি-মুক্ত নির্বাচন চাই – ওবায়দুল কাদের

আমরা জালিয়াতি, কারচুপি, মারামারি-মুক্ত নির্বাচন চাই – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
স্বাচিপ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচন বলতে ভোট জালিয়াতি, কারচুপি বোঝে, তারা ইভিএমে বিশ্বাস করে না। তারা একদিকে বলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবে না, আবার বলে ইভিএমে নির্বাচন করবে না। তাহলে নির্বাচন কমিশনের সংলাপে এলেন না কেন? নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনে আসতে হবে। জনগণ আমাদের ক্ষমতার উৎস। জনগণ যদি ভোট না দেয় আমরা ক্ষমতা ছেড়ে দেবো। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, এখন যে অস্থিরতা, বাস্তবতা তা আমাদের সৃষ্টি নয়, আমরা বিশ্ব পরিস্থিতির মূল্য দিচ্ছি। এই দিন থাকবে না। মানুষের কষ...
তাকসিম এ খান ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

তাকসিম এ খান ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খান মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান ও তার পরিবারের সদস্যদের সব ধরনের ব্যাংক হিসাব তলব করেছে। মানিলন্ডারিং প্রতিরােধ আইন, ২০১২ (সংশোধনী, ২০১৫) এর ২৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকসিম এ খানের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে। চিঠিতে তাকসিম এ খানের জাতীয় পরিচয়পত্র নম্বর- ২৬৯৬৫৩৬০৯০৩৪৪, পাসপাের্ট নম্বর- ই০০২৩২৮৩, ওসি ২২৬০৩৫২, ওসি ৭০৭২৬২৬, জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাকসিম এ খানের পরিবারের সদস্যদের বর্তমানে ও আগে পরিচালিত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য ও দলিলাদি ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।   ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান...
তাপপ্রবাহ বাড়তে পারে

তাপপ্রবাহ বাড়তে পারে

জাতীয়, প্রচ্ছদ
তাপপ্রবাহ ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে বৃহস্পতিবার (২৫ আগস্ট) শরতের প্রথম মাস ভাদ্রের ১০ তারিখ। সর্বশেষ গত ২২ আগস্ট রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, যশোর এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। বৃষ্টি বাড়লে ২৩ আগস্ট থেকে দেশ থেকে দূর হয় তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টি হয়নি। অন্যান্য অঞ্চলে হওয়া বৃষ্টির পরিমাণও ছিল অল্প। এ সময়ে সবচেয়ে বেশি ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, রংপুর, রাজশাহ...
সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বেআইনি – হাইকোর্ট

সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বেআইনি – হাইকোর্ট

জাতীয়, প্রচ্ছদ
হাইকোর্ট বেঞ্চে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বেআইনি, সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফৌজদারি মামলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ ও সঞ্জয় মণ্ডল। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারায় বলা হয়, ‘কোনও সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদার...
চলতি বছরে প্রশাসনের যে শীর্ষ পদগুলো শুন্য হচ্ছে

চলতি বছরে প্রশাসনের যে শীর্ষ পদগুলো শুন্য হচ্ছে

জাতীয়, প্রচ্ছদ
খন্দকার আনোয়ারুল ইসলাম, আহমেদ কায়কাউস, আলী আজম, বেনজীর আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বছরের মধ্যেই প্রশাসনের আলোচিত শীর্ষ ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কর্মকর্তার চাকরির বয়স শেষ হচ্ছে। শূন্য হওয়া এসব পদে কে বা কারা আসছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা থাকলেও তা নির্ভর করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। সরকারের প্রশাসনের শীর্ষ দুটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এই দুজনেরই দুই বছরের চুক্তিভিত্তিক মেয়াদ প্রায় শেষের দিকে। এরমধ্যে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। অপরদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। এদিকে পুলিশের মহাপরিদর্শক (আই...
কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়া কেউ কি আওয়ামী লীগের নেতা না ?

কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়া কেউ কি আওয়ামী লীগের নেতা না ?

জাতীয়, প্রচ্ছদ
মোমেন তো দলের কেন্দ্রীয় কমিটির কেউ না ! সম্প্রতি বিভিন্ন বিব্রতকর মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে নিয়ে আওয়ামী লীগের নেতাদের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে। এ নিয়ে ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ নন। আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারের এক মন্ত্রী বলেছেন, দলের বিষয় নিয়ে কথা বলার তিনি কেউ নন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘তিনি (পররাষ্ট্রমন্ত্রী) তো আমা‌দের দ‌লের কেউ না। কিন্তু জানা গেছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সিলেট জেলা আওয়ামী লীগের এক নাম্বার সদস্য ও জেলা কমিটির উপদেষ্টা। প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় কমিটির সদস্য ছাড়া কেউ কি আওয়ামী লীগের নেতা না ? আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মধ্যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, সভাপতিমণ্ডলীর...
এসপি বাবুল নিজেকে আড়াল করতে জংঙ্গি হামলার কথা প্রচার করেন

এসপি বাবুল নিজেকে আড়াল করতে জংঙ্গি হামলার কথা প্রচার করেন

জাতীয়, প্রচ্ছদ
মিতু ও খুনি বাবুল পরকীয়া সম্পর্কের জেরে কলহের কারণে তিন লাখ টাকায় খুনি ভাড়া করে স্ত্রী মিতুকে খুন করান এসপি বাবুল আক্তার। তিনিই এই হত্যার মূল পরিকল্পনাকারী। নিজেকে আড়াল করতে প্রচার করেন জঙ্গি হামলা হিসেবে। মিতু হত্যা মামলায় প্রস্তুত হওয়া পিবিআইয়ের অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে। যা আদালতে জমা দেওয়া হবে শিগগিরই। পিবিআইপ্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার বলেন, বিদেশি নাগরিক গায়েত্রী অমর সিংয়ের সঙ্গে বাবুলের পরকীয়া সর্ম্পক ছিল। যার বেশ কিছু তথ্য প্রমাণ পায় তদন্তকারী সংস্থা। তাদের সম্পর্কের ব্যাপারে জেনে যান মিতু। যা নিয়ে সৃষ্টি হয় পারিবারিক কলহ। এ কারণে মিতুকে খুন করান বাবুল। তিনি আরো বলেন, তদন্ত প্রায় শেষ। অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে। তবে আদালতে দাখিল করতে আরও কয়েক দিন লাগবে। অভিযোগপত্রে সাক্ষী থাকছে ৯৭ জন। এতে দায় স্বীকার করে জবানবন্দি আ...