
কমনওয়েলথ ফ্ল্যাগ
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন আজ ( শুক্রবার ) জানিয়েছে, কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরদের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য এবং ২০২২-২৩ মেয়াদের জন্য কমনওয়েলথ অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
কার্যনির্বাহী কমিটি (ইসি) কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী ও প্রশাসন সম্পর্কিত সমস্ত বিষয় তদারকি করে থাকে। কমিটি কমনওয়েলথের জন্য নীতিগত সুপারিশও করে।
অ্যাক্রিডিটেশন কমিটি কার্যনির্বাহী কমিটির (এক্সকো) একটি সাব-কমিটি হিসেবে কাজ করে। এর সদস্য ৮টি। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে-অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ঘানা, গ্রেনাডা ও ফিজি। এ কমিটি কমনওয়েলথের নতুন ও অনুমোদিত সংস্থার সদস্যপদ যাচাই করে।
সামিরা/১৮/ডিএসই
