
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, শনিবার ( ২৭ আগষ্ট ) বিকেল ৪টায় গণভবনে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দৈনিক হাজিরা ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করছেন চা-বাগান শ্রমিকরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চা-বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই ইস্যুটি সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রিপন-হাওলাদার/১০/ডিএসই
