Wednesday, July 29

বাংলাদেশে স্রোতের মতো ইয়াবা ঢুকছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বর্তমানে দেশে স্রোতের মত ইয়াবা আসছে।

তিনি বলেন মিয়ানমারের সামরিক সরকার ক্ষমতায় আসার পর আগের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি ইয়াবা আসছে। মিয়ানমার সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা হলেও কোনও ফল পাওয়া যায়নি। সেখানকার সামরিক সরকার ইয়াবা কারবারিদের পৃষ্ঠপোষকতা করছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকের কার্যবিবরনী থেকে জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রী আরো বলেছেন, নাফ নদ ছাড়াও দুর্গম সীমান্ত দিয়ে বাংলাদেশে ইয়াবা ঢুকছে। বান্দরবন ও খাগড়াছড়ির অনেক দুর্গম পথ রয়েছে, যেখানে সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব হয় না। সেখানকার একটি বিওপি থেকে অন্য বিওপিতে যেতে দুই থেকে তিন দিন সময় লেগে যায়। ওই সব এলাকায় বিওপির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বৈঠকে জানান তিনি।

বৈঠকে কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে আরও অংশ নেন হাবিবুর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও রুমানা আলী।

রাব্বি/২৬/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *