
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন
শুক্রবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা জানি, এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। এটা বর্তমান সরকারের অনুকূলে, নির্বাচন কমিশন সরকারের দালাল হিসেবে কাজ করছে।”
তিনি আরো বলেন, অতীতে তারা (ইসি) ২০১৪ সালে নির্বাচন করেছে, ২০১৮-তে করেছে, এবারও করবে। সেজন্য কিন্তু আমরা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় যুক্ত হইনি, তাদের সংলাপেও আমরা অংশগ্রহণ করি নাই।”
বিএনপি নেতা বলেন, আগামী নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, যারা সংলাপে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে বেশিরভাগ দল ইভিএমের ‘বিরুদ্ধে’ কথা বলেছে।
বিগত নির্বাচনগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ একবার বিনাভোটে জয়ী হয়েছে, একবার দিনের ভোট রাতে ডাকাতি করে হয়েছে। এইবার ইভিএমের মাধ্যমে ভোট চুরি করে জয়ী হতে চায়।
তওফিকুল-ইসলাম/১৯/ডিএসই
