Wednesday, November 4

প্রচ্ছদ

৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূতকে সচিব পদে পদোন্নতি

৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূতকে সচিব পদে পদোন্নতি

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বিদেশে বাংলাদেশ মিশনে দায়িত্বরত ২ নারী হাই কমিশনার ও ১ রাষ্ট্রদূতকে সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। তাদের মধ্যে সামিনা ও নওরীন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পঞ্চদশ ব্যাচ এবং সুমনা সপ্তদশ ব্যাচের কর্মকর্তা। নিউ জিল্যান্ডের ওয়েলিংটন মিশনে দায়িত্বের আগে সামিনা ভিয়েতনাম এবং মিশরে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। ওয়েলিংটনে তিনি প্রথম বাংলাদেশি আবাসিক হাই কমিশনার। হেগ, দিল্লি ও নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন দায়িত্বেও ছিলেন সামিনা। অন্যদিকে গ্রিসের এথেন্সের যাওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব সামলেছেন ...
শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ জোরদার হয়েছে

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ জোরদার হয়েছে

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
বিশেষ প্রতিনিধি : গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তা অনুসরণ করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যের প্রকল্পের নঁকশাও প্রধানমন্ত্রী দেখেছেন। তার ওপর বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেসব আমলে নিয়ে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা প্রস্তাবিত ব্যয়ে সচিবালয় স্থানান্তর প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। গণপূর্ত অধিদপ্তর ভবনগুলোর অবস্থান নির্ধারণ করে একটি লে-আউট প্রস্তুত করেছে। প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রকল্প প্রস্তাবে সাবেক আন্তর্জাতিক বাণিজ্যমেলার মা...
ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে : ট্রাম্প

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে : ট্রাম্প

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর মনে হয়, ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’ রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল সরবরাহসংক্রান্ত চুক্তির সমালোচনা করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উদ্দেশ করে তিনি এ মন্তব্য করেন। জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার লাখ লাখ টন ডিজেল যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহের অনুমতি দিয়ে নতুন চুক্তি করা হলে মস্কো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ সংগ্রহের সুযোগ পাবে। তাঁর ভাষায়, এই চুক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দেওয়ার শামিল। শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলা অব্যাহত রাখার অনুমতি দিয়ে জেলেনস্কি ‘বিশ্বের জন্য সমস্যা তৈরি করতে চান’। ট্রাম্প বলেন, ‘তাঁর উচিত অবশ্যই এসব বন্ধ করা।’ এরপর তিনি ইঙ্গিত দেন...
তাজমিনকে ধর্ষণের পর হত্যা

তাজমিনকে ধর্ষণের পর হত্যা

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
কুমিল্লা : স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন। আজ শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। এর আগে কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিনকে হত্যার ঘটনায় তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামে তার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাজমিন যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ার আবদুল আলীমের মেয়ে। হামিম-১০/ডিএসই-১০...
দিল্লিতে ট্রেন ও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ : শহরজুড়ে হাজার হাজার সশস্ত্র আধাসামরিক বাহিনী

দিল্লিতে ট্রেন ও মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ : শহরজুড়ে হাজার হাজার সশস্ত্র আধাসামরিক বাহিনী

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দিল্লি :গতকাল (৯অক্টোবর) রাত থেকেই ভারতের দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) শনিবারের (১০ অক্টোবর) বিক্ষোভকে ঘিরে নিরাপত্তার ব্যাপক প্রস্তুতির ছবি স্পষ্ট হয়ে ওঠে। আজকের দিল্লিতে যে পরিস্থিতি তা আর পাঁচটা সাধারণ ছুটির দিনের মতো না। যন্তর মন্তরের চারপাশে বসানো হয়েছে ব্যারিকেড। বাতিল করা হয়েছে শতাধিক ট্রেন। এ ছাড়া বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। শহরজুড়ে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লির সীমান্ত, রেলস্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে ৪৫টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নওরিন-১০/ডিএসই-১০...
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি

প্রচ্ছদ, রাজনীতি
তুরস্ক : শুক্রবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ ’ এ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে...
দিল্লিতে ২৩ হাজার আধা সামরিক ও সশস্ত্র পুলিশ মোতায়েন

দিল্লিতে ২৩ হাজার আধা সামরিক ও সশস্ত্র পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচিকে সামনে রেখে ভারতের রাজধানীতে ২২১ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রায় ২৩ হাজার সদস্য থাকবেন বলে জানা গেছে। জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় থেকে আধাসামরিক বাহিনীর সদস্যদের দিল্লিতে আনা হচ্ছে। পাশাপাশি দিল্লি পুলিশও বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করছে। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা পার্টির ডাকে আয়োজিত সমাবেশে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সেখানে প্রকাশ রাজ ও ধ্রুব রাঠিও বক্তব্য দেন। ধ্রুব রাঠি ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে বক্তব্য দেন। তিনি বিভিন্ন ভোটকেন্দ্রের তথ্য তুলে ধরে জীবিত ব্যক্তিদের মৃত বা অনুপস্থিত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ করেন। বক্তব্যের শুরুতে তিনি ‘ভোট চোর’ বললে সমবেত জনতা ‘গদি ছোড়’ স্লোগান দেন। ধ্রুব রাঠি প্রধ...
হ্যালো ডিএমপি : নাগরিকের পাঠানো ছবি বা ভিডিও থেকে মামলা

হ্যালো ডিএমপি : নাগরিকের পাঠানো ছবি বা ভিডিও থেকে মামলা

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : এবার ট্রাফিক শৃঙ্খলা রক্ষার কাজে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন রাজধানীবাসী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ‘হ্যালো ডিএমপি’ মোবাইল অ্যাপে বিশেষ একটি ফিচার যুক্ত করা হচ্ছে। সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দেখতে পেলে সেই ছবি বা ভিডিও ধারণ করে অ্যাপটির মাধ্যমে পুলিশের কাছে পাঠালেই শুরু হবে অ্যাকশন। তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে। সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো, ফুটপাত দখল করে পার্কিং, নির্ধারিত লেনে না চলাসহ যেসব অনিয়ম বিশৃঙ্খলা দেখেও কিছু করার ভেবে এতদিন চুপ থেকেছেন নাগরিকরা। তাদের সেই অসহায়ত্ব কাটাতেই নতুন এই পদক্ষেপ নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপি সূত্রে জানা যায়, নাগরিকের পাঠানো ছবি বা ভিডিও পেলে প্রথমে সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হবে। সত্যতা নিশ্চিত হওয়ার পর ডিজিটাল মামলা করা হবে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ মহানগরে বিপুলসংখ্যক সড়ক ও যানবাহনের ওপর পুলিশের একক নজর...
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কীত কমিটির তৃতীয় বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কীত কমিটির তৃতীয় বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে আজ (০৭ অক্টোবর) কমিটির তৃতীয় বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) চলমান কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করা হয়। বৈঠকে নদীভাঙন রোধে স্বল্পমেয়াদি ও পুনরাবৃত্তিমূলক ব্যয়ের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই নদী ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ দেওয়া হয়। পাশাপাশি বিপুল পরিমাণ পলি ব্যবস্থাপনা, নিয়মিত ও ক্যাপিটাল ড্রেজিংয়ের কার্যকারিতা মূল্যায়ন এবং নাব্যতা রক্ষায় সমন্বিত কৌশল গ্রহণের সুপারিশ করা হয়। ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমাতে সংকটপূর্ণ এলাকায় গভীর নলকূপ স্থাপন...
চসিকের মেয়রের নিরাপত্তায় ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী বগা

চসিকের মেয়রের নিরাপত্তায় ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী বগা

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
চট্রাগ্রাম : ২৩ মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং নেতা ও নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগাকে আটকে পুলিশকে বাধা দেয় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার রাতে বগাকে গ্রেফতার করতে নগর ভবনে গেলে বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় ঘটনাস্থলে যাওয়া দুই সাংবাদিককে মেয়রের অনুসারীরা হেনস্তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগা নগর ভবনে অবস্থান করছেন-এমন খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল রাত ৮টার দিকে সেখানে যায়। নগর ভবন থেকে বের হলেই তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয় পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়ে মেয়রের কার্যালয়ে অবস্থান করা বগা আর বের হননি। একপর্যায়ে অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন ভেতরে গেলে মেয়র তাকে পুলিশ সদস্যদের নিয়ে চলে যেতে ...