সবচেয়ে স্থিতিশীল সরকার, শক্তিশালী ইতালি : রেকর্ড উদযাপনে মেলোনি
রোম, ৪ সেপ্টেম্বর: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার দেশটির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় শহর বারিতে হাজার হাজার সমর্থকের সমাবেশের মধ্য দিয়ে এই অর্জন উদযাপন করছে তাঁর দল ব্রাদার্স অব ইতালি (FdI)।
‘আজ আমাদের সরকার ইতালীয় প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারে পরিণত হয়েছে,’ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন মেলোনি।
তিনি বলেন, ‘আমি এই অর্জনকে কৃতজ্ঞতা ও গভীর দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করছি। কারণ স্থিতিশীলতা কোনো প্রদর্শনযোগ্য রেকর্ড নয়; বরং এটি এমন একটি শর্ত, যা একটি দেশকে পরিকল্পনা ও সিদ্ধান্ত নিতে, প্রতিশ্রুতি রক্ষা করতে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মান অর্জন করতে সক্ষম করে।’
২০২২ সালের ২২ অক্টোবর ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে টানা ১৪১৩ দিন ক্ষমতায় থেকে স...









